বিনোদন ডেস্ক
নাটক, সিনেমার পর সময়ের নতুন সংযোজন ওয়েব সিরিজ। ওয়েব সিরিজগুলো ক্রমশ দর্শকমনে জায়গা করে নিচ্ছে।ওয়েব সিরিজের বাজার এখন বেশ রমরমা।
তবে বিশেষ কোনো নিয়ম-নীতিমালা না থাকায় হুমকির মুখে পড়ছে ওয়েব সিরিজের ভবিষ্যত। সেন্সরের ঝামেলায় পড়তে হয় না বলে এমন নিয়ন্ত্রণহীন কাজ করছেন ওয়েব সিরিজের প্রযোজক-পরিচালকরা। এসব ওয়েব সিরিজগুলো অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে প্রকাশিত হয়। দর্শক প্রিয়তার পাশাপাশি সৃষ্টি হয় নানান সমালোচনা।
বাংলাদেশ ও ভারতে বেশ কিছু ওয়েব সিরিজ নিয়ে নানা রকম অভিযোগ উঠেছে। কেননা এডাল্ট কনটেন্ট দিয়ে ভরপুর সব দৃশ্য। এমন নিয়ন্ত্রণহীন ওয়েব সিরিজ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই।
সম্প্রতি ‘আগস্ট ১৪’ নিয়ে তুমুল সমালোচনা হয় বাংলাদেশে।
এবার পশ্চিম্বঙ্গে আঙুল উঠেছে পঙ্কজ ত্রিপাঠীর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’র দিকে।
সিরিজটি প্রথম সিজন বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার দ্বিতীয় সিজন প্রকাশ হয়েছে। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনও দর্শকের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু সিরিজ নিয়ে মোটেই খুশি নন খোদ মির্জাপুরের সাংসদ অনুপ্রিয়া প্যাটেল।
তার অভিযোগ, অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজে মির্জাপুরকে হিংসায় পরিপূর্ণ শহর হিসেবে দেখানো হয়েছে। যেখানে হিন্দু-মুসলিম জাতিগত বিদ্বেষ ছড়িয়ে রয়েছে ভয়ংকরভাবে। বাস্তবে কিন্তু তা নয় মোটেও।
এ ওয়েব সিরিজ সাধারন জনতাকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।






















