বিনোদন ডেস্ক ।।
সর্বশেষ তিনি ‘মিসম্যাচ’ নামের একটি ওয়েব সিরিজে দেখা গেছে অভিনেত্রী রিয়া সেনকে। বিয়ের পর অনেকটা কাজ কমিয়ে দিয়েছেন তিনি। বলিউড কিংবা কলকাতার নতুন ছবিতে আর দেখা মিলছে না তার।
বর্তমানে তিনি স্বামী সংসার নিয়ে বেশ ব্যস্ত সময় পর করছেন। তবে নতুন খবর হলো আবারও পর্দায় দেখা মিলছে তাকে। সেক্সসিম্বল ইমেজের এই অভিনেত্রী ফিরছেন আগের চিরচেনা রূপে। সম্প্রতি বলিউডের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন তিনি। ছবিটি প্রযোজনা করছে একতা কাপুরের বালাজি ফিল্মস।
আরো পড়ুন: যে ছবিতে নেট দুনিয়া তোলপাড় করলেন রিয়া সেন (ছবিসহ)
সেক্স বাণিজ্য নিয়ে ছবিটির গল্প তৈরি হয়েছে। এ ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন রিয়া। এখানে তাকে দেখা যাবে ঘটনাচত্রে বনে যাওয়া একজন পতিতার চরিত্রে। ছবিতে একাধিক তরুণের সঙ্গে তার যৌন দৃশ্যও থাকবে।
শুধু তাই নয়, পুরো ছবিতে ব্যাপক খোলামেলা রূপে তাকে আবিস্কার করা যাবে। এরইমধ্যে ছবির অনেকখানি কাজ শেষ হয়েছে। বেশ কয়েকটি দৃশ্য ধারণ করা হয়েছে গোপনে।






















