বিনোদন ২৯ অক্টোবর, ২০২০ ১২:২৮

ভাবনাকে নিয়ে ভাবেন আনিমেষ আইচ

বিনোদন ডেস্ক      

নির্মাতা অনিমেষ আইচ ২০১৫ সালে ‘জিরো ডিগ্রী’ ছবির মাধ্যমে নিজেকে নির্মাতা হিসেবে আত্নপ্রকাশ করেন। তারপর ২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ নামে সিনেমা দিয়ে প্রশংসিত হন। ‘জিরো ডিগ্রী’ ব্যবসায়িক সফলতা অর্জন করলেও ‘ভয়ংকর সুন্দর’ ফ্লপ হয়। তাই বলে কি দমে যাবেন নির্মাতা? মোটেও নয়।

২০১৮ সাল থেকেই নিজের তৃতীয় ছবির প্রস্তুতি নিচ্ছেন অনিমেষ আইচ। যদিও সেই সময়ে একটি সাক্ষাৎকারে গণমাধ্যমকে তিনি জানান,‘অতীত অভিজ্ঞতা থেকে বলছি, খুব চুপচাপে ছবি বানাবো। রিলিজের আগে সবাইকে জানাবো।’  

তিনি আরও জানান, নতুন ছবির পরিকল্পনা তো দীর্ঘ দিনের। এ বছরেই শুরুর কথা ছিলো, কিন্তু বছরের শুরু থেকেই করোনার কারণে সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো। আশা করছি সামনের বছর থেকে ছবি বানানো শুরু করবো

এরইমধ্যে ওটিটি প্লাটফর্মের জন্য টুকটাক কাজ করছেন অনিমেষ আইচ। সর্বশেষ এই নির্মাতা ‘মুখ আসমান’ নামে একটি শর্টফিল্ম করেছেন। করোনা মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মুখযোদ্ধা ডাক্তারদের বেদনার গল্প ফুটে ওঠেছে এর গল্পে। মূল চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবীব ভাবনা।

অনিমেষ আইচ জানান, চূড়ান্ত না হলেও সামনে ওয়েবের জন্য একাধিক কাজের কথা চলছে। এছাড়া বিটিভির জন্য ৫২ পর্বের একটি ধারাবাহিক নির্মাণের পরিকল্পনা আছে।