বিনোদন ৩১ অক্টোবর, ২০২০ ১০:৩০

ফ্রান্সের পণ্য বয়কট করলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে উত্তাল মুসলিমবিশ্ব। বিশ্বের মুসলিম সম্প্রদায় ফরাসী পণ্যের বর্জনের ডাকও দিয়েছে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরাও প্রতিবাদে সরব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট ট্রেন্ডিং চলছে এখন। এই ট্রেন্ডে যুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

নিজের ফরাসি ব্রান্ডের একটি দামি ঘড়ি ফেলে দিয়ে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার। 

Faria 1

শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, ‘আমি আমার (ফরাসি ব্যান্ডের) ঘড়িটি ফেলে দিচ্ছি।’ এরপর হ্যাশট্যাগের মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক দেন তিনি। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হাজার হাজার ফলোয়ার৷ অনেকে সে পোস্টে 'হাহা' রিয়্যাক্টও দিয়েছেন।

যারা ফারিয়ার এই ঘোষণাকে মেনে না নিয়ে কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্য করেছেন, তাদের উপর ক্ষেপে গিয়ে আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিয়া আরো একটি পোস্ট শেয়ার করেছেন।

সেখানে তিনি লিখেছেন, 'কেন আমাদের সবার একটা সহজ জিনিসকে এত জটিল করতে হয়? কেউ যদি আমার অনুভূতিতে আঘাত করে তাহলে আমার কি শেয়ার করার অধিকার নেই নাকি আমি অভিনেত্রী বলে আমার মতামত নেই? আমার ধর্ম আমার বিশ্বাস এবং আমার 200 % অধিকার আছে যা আমি সহ্য করা খুব কঠিন । এটা আমার অনুভূতি এবং আমি এটা শেয়ার করার অধিকার রাখি । এটাকে ভিন্নভাবে পাকানো তোমার মানসিকতা আমার নয়।'
Faria 2