বিনোদন ৩১ অক্টোবর, ২০২০ ১০:৩৪

প্রযোজকদের অনুরোধ

পারিশ্রমিক কমাতে রাজি প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক       

সম্প্রতি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিনেতা ও টেকনিশিয়ানদের চিঠি দিয়ে পারিশ্রমিক কমানোর আর্জি জানিয়েছেন প্রযোজকেরা। এতে একেক জনের একেক মতামত। তবে করোনা মহামরি পরিস্থিতিতে পারিশ্রমিক কমাতে রাজি টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।  

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভারতীয় এক গণমাধ্যমকে জানান, কাজ বন্ধ রাখলে চলবে না। তার জন্য যদি খানিকটা আপস করতে হয়, ইন্ডাস্ট্রির স্বার্থে সেটা করা উচিত।

 তিনি আরও বলেন, ‘‘পারিশ্রমিকের প্রসঙ্গে বলিউডের সঙ্গে আমাদের তুলনা করা উচিত নয়। তবে এখানেও বড় তারকাদের পারিশ্রমিক বেশি। সেই টাকার খানিকটা অংশ কমিয়ে, তা যদি অন্য কোনও খাতে খরচ করা হয়, তাতে আপত্তির কিছু দেখছি না। এটা সাময়িক পরিস্থিতি। তবে প্রযোজকদেরও মাথায় রাখতে হবে, এখানে কোনও তারকাই বিরাট অঙ্কের পারিশ্রমিক পান না। তাই বাজেট তৈরির সময়ে সব দিক বজায় রেখেই পরিকল্পনা করতে হবে,’’

তিনি বলেন, ‘‘কাজ বন্ধ থাকার সময়ে আমার অফিসের কর্মীদের টাকা কমাতে বাধ্য হয়েছিলাম। এখন আমাকে কেউ পারিশ্রমিক কমাতে বললে রাজি হতে হবে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত অনেক কিছু মেনে নিতে হবে।’’

করোনার এই সময়ে ইন্ডাস্ট্রি কোণঠাসা। টালিপাড়ার নায়ক দেবও সায় দিচ্ছেন পারিশ্রমিক কমানোর ব্যাপারে।

এমনকি বলিউডে শহিদ কাপুর, বরুণ ধাওয়নেরা ইতিমধ্যেই জানিয়েছেন যে, তারা পারিশ্রমিক কমাতে রাজি