বিনোদন ১ নভেম্বর, ২০২০ ১১:৪৪

শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

গত মাসে মা হারিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরপর থেকে ভালো নেই তার মনের অবস্থা। কারণ,  মা ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ। মায়ের অসুস্থতা ও তার চলে যাওয়ার কারণে অপু বিশ্বাস কাজ থেকেও বিরতি নেন দীর্ঘ সময়।

তবে চলতি মাসেই নতুন ছবির কাজে ফিরছেন তিনি এমনটিই জানালেন অপু বিশ্বাস। তিনি বলেন, অনেক দিন হলো কাজে নেই। কিন্তু কাজ তো আসলে করতেই হবে। কাজের মধ্যে থাকলে হয়তো মনটা ভালো থাকবে। ‘ছায়াবৃক্ষ’ নামের একটি অনুদানের ছবিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছি তিনি।

তিনি আরও জানান, গত মাস থেকে শুটিং করার কথা ছিল কিন্তু মায়ের অসুস্থতার জন্য তখন শুটিং করতে পারেন নি। চলতি মান থেকে এ ছবির শুটিং শুরু করবো। ছবির গল্পটি খুব ভালো। আমার বিশ্বাস খুব ভালো কিছু হবে।

y

সিনেমাটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। আর অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে নায়ক নিরবকে।

সম্প্রতি তিনি ‘শর্টকাট’ নামে কলকাতার একটি ছবিতে কাজ করছেন। বাকি কাজ শেষে আগামী বছর মুক্তি পাবে বলে জানান তিনি।