বিনোদন ১ নভেম্বর, ২০২০ ০১:১৩

৫ সিনেমায় বছর শেষ

বিনোদন ডেস্ক

২০২০ সালের মার্চ পর্যন্ত পাঁচটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল। সিনেমাগুলো হলো - জয় নগরের জমিদার, গণ্ডি, বীর, হলুদবনি ও শাহেনশাহ। সিনেমাগুলোর মধ্যে একটি মাত্র সিনেমা ছাড়া বাকিগুলো কোনটি তেমন ব্যবসা সফলতা পায়নি বলে জানায় সংশ্লিষ্ট রা।

তারপর নেমে এলো দেশজুড়ে করোনার মহামারির প্রকোপ। থমকে গেলো সারা বিশ্ব। দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে গত ১৬ অক্টোবর খুলেছে সিনেমা হল। পাশাপাশি ২৩ অক্টোবর থেকে খুলেছে মাল্টিপ্লেক্সগুলোও। সবকিছু খুললেও বড় বাজেটের নতুন সিনেমাগুলো এখনো মুক্তি দেননি পরিচালক, প্রযোজকরা।

মুক্তির অপেক্ষায় থাকা সেই সিনেমাগুলো হচ্ছে , বিদ্রোহী, মিশন এক্সট্রিম, বিশ্ব সুন্দরী, শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু, মিশন এক্সট্রিম টু, শান, পরান, বিক্ষোভ, মেকআপ, জ্বিন, ওস্তাদ, ক্যাসিনো, আনন্দ অশ্রুসহ আরও কিছু।

y

মাল্টিপ্লেক্সগুলো খোলার পর মুক্তি পেয়েছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। এর আগের সপ্তাহে ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘সাহসী হিরো আলম’ নামে একটি সিনেমা। সেটি খুব বেশি সুবিধা করতে পারেনি। বর্তমানে এসব সিনেমা হলে চলছে পুরনো বাংলা সিনেমা।

বছর শেষ হতে আর মাত্র দুই মাস বাকি। ২০১৯ সালে মোট ৪১টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল। এবার সেই সংখ্যা হয়তো ১০টায় এসে দাঁড়াবে। আগামী দুই মাসে নতুন মুক্তির প্রতীক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে দুই-একটা যদি মুক্তির পর ব্যবসা সফল না হয়, তাহলে বাংলা চলচ্চিত্র একেবারেই মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

বলা হচ্ছে ২০২০ সাল সিনেমার জন্য ভয়ংকর একটা বছর। আগামীতে বড় বাজেটের সিনেমা দিয়ে চলচ্চিএ অঙ্গন আবার ঘুড়ে দাড়াতে পারবে কি না এখন দেখার বিষয়।