বিনোদন ২ নভেম্বর, ২০২০ ০২:২২

কেন হলো না শাহরুখ-কাজলের বিয়ে?

বিনোদন ডেস্ক     

সময়টা তখন নব্বইয়ের দশক। শাহরুখ খান আর কাজল একের পর এক হিট ছবিতে জুটি হয়ে পর্দা কাপাচ্ছেন। সেসব ছবি আজ বলিউডের সর্বকালের অন্যতম সেরা ছবিগুলোর তালিকায়। আর জুটি হিসেবে শাহরুখ খান ও কাজলের নামটিও শীর্ষে।

শাহরুখ খান ও কাজলকে একসাথে সিনেমায় এতোটাই সাবলীল দেখা যেত যে রোমান্টিক চরিত্রগুলো তাদের ছাড়া ভাবাই যায় না। অনেকেই ভাবতেন তারা হয়তো বিয়ে করে সংসার পাতবেন।

অনেক ইন্ডাস্ট্রির সেরা জুটি নিয়েই এমন মিথ ছড়ানো থাকে। একটা সময় জানা যায় শাহরুখের স্ত্রীর নাম গৌরি খান। আর কাজল বিয়ে করেছেন অভিনেতা অজয় দেবগনের সাথে।

বলার অপেক্ষা রাখে না প্রিয় জুটির ভক্তদের মনে এই খবর কষ্টের। অনেকের মনেই প্রশ্ন জাগে, কেন বিয়ে করলেন না প্রিয় জুটির তারকারা। তেমনি শাহরুখ ও কাজলকেও একাধিকার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সর্বশেষ গেল বছরের নভেম্বরে ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে এই প্রশ্নের মুখে পড়েছিলেন কাজল।

f

তিনি আগেই কথা দিয়েছিলেন ভক্তরা যে প্রশ্নই করুন না কেন উত্তর দেবেন। তাই চ্যাট সেশন চলাকালীন এক ভক্ত যখন প্রশ্নটা করলেন, ‘অজয় দেবগনের সঙ্গে দেখা না হলে তিনি কি শাহরুখকেই বিয়ে করতেন?’ তখন চুপ থাকেননি এই অভিনেত্রী। উত্তরে বলেন, ‘শাহরুখের কি উচিত ছিল না আমাকে প্রপোজ করা!’

এই জবাব বেশ আনন্দিত করে ভক্তদের। শুরু হয় আলোচনা। অনেকে আফসোস করে লিখেছিলেন, ‘ইশ! শাহরুখ যদি প্রস্তাব দিতেন কাজলকে কতই না ভালো হতো। প্রিয় জুটিকে দম্পতি হিসেবে দেখা যেত।’ কারণ ভক্তদের সবাই মনে করেন শাহরুখের সঙ্গেই কাজলকে বেশি মানাতো।

তবে বাস্তবতা হলো সিনেমায় নাম লেখানোর আগেই বিয়ে করেছেন শাহরুখ খান। তবে কাজল শাহরুখ জুটি বেধে বলিউডকে দিয়েছে অসংখ্যা কালজয়ী সিনেমা।