বিনোদন ৩ নভেম্বর, ২০২০ ১১:৫১

ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারে কঠোর হচ্ছে সরকার

বিনোদন ডেস্ক  

বর্তমানে সামাকিজ যোগাযোগ মাধ্যমই হচেছ ব্যবসার পড় একটি প্লাটফর্ম। তাইতো অনকেই সরকারি অনুমতি ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গান, নাটক, সিনেমা, অডিও, ভিজ্যুয়াল এবং সাংস্কৃতিক যে কোনো সামগ্রী বাণিজ্যিকভাবে সম্প্রচার এবং প্রদর্শন করছেন। এর লাগাম টেনে ধরার জন্য নিষিদ্ধ করা হচ্ছে অনঅনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো।

গত পরশু এই বিষয়ে সুনির্দিষ্ট বিধি-বিধান ও নির্দেশনা জারি করতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে বৈঠকে দেয়া হয় ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারে নির্দেশনা।   

বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইটস রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী জানান, ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট এবং অন্যান্য ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সংস্কৃতি সংক্রান্ত বিষয়বস্তু ব্যবহারে শৃঙ্খলা আনার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কঠোর অবস্থানে যাচ্ছে সরকার।

তিনি আরও জানান, ‘আজকাল যে কেউ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুমতি ছাড়াই বিভিন্ন রকম ‘কালচারাল কনটেন্ট’ ব্যবহার করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারছেন। এই কারণে ওই কনটেন্টটির আসল মালিকরা সেখান থেকে রয়্যালটি পান না। সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হয়। অনেকেই আছেন যাদের নিজস্ব কোনোকিছু ছাড়াই ডিজিটাল মিডিয়ায় ব্যবসা করছেন।

অনেকেই বিভিন্ন দেশে নামে বেনামে ইউটিউব বা অনলাইন চ্যানেল বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে অনুমতিহীন কনটেন্ট, কপিরাইট লঙ্ঘন হয় এমন কনটেন্ট দিয়ে ব্যবসা করেছেন। একটি সুষ্পষ্ট নীতিমালা প্রণয়ন করে তাদের নিয়ন্ত্রণ করা হবে। এক্ষেত্রে চ্যানেলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হবে। যারা দেশে বিদ্যমান আইন অমান্য করবে তাদের জন্য সাইট ব্লক বা দেশে ওই মিডিয়ার প্রচার বন্ধ করা হবে। সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি।’

‘একইভাবে বিভিন্ন বিদেশি অ্যাপ ও প্লাটফর্ম যেমন অ্যামাজন, হইচই, নেটফ্লিক্সের মতো প্লাটফর্মগুলোতেও নজর দেয়া হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে এসব প্লাটফর্মগুলোতে নিয়ন্ত্রণের জন্য বিধিমালা গ্রহণ করা হবে। যদি সেগুলোতে সরকারি অনুমোদনহীন বা কারো কপিরাইট ভঙ্গ করে কনটেন্ট ব্যবহার করা হয় তাহলে যেন নিয়ন্ত্রণ করা যায়’- যোগ করেন জাফর রাজা চৌধুরী।

যারা ব্যবসায়ের জন্য সাংস্কৃতিক কোনো কন্টেন্ট ব্যবহার করতে ইচ্ছুক তাদের অবশ্যই সরকারের কপিরাইট অফিসের অনুমতি নিতে হবে।