বিনোদন ডেস্ক ।।
ঠোঁটকাটা স্বভাবের জন্য কুখ্যাতি আছে বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খানের। এখন পর্যন্ত বহুবার বলিউডের একাধিক নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রী সম্পর্কে চাঁচাছোলা মন্তব্য করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন এ তারকা অভিনেত্রী।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস প্রতিবেদনে জানিয়েছে, কারিনা কাপুর একবার আবেদনময়ী বাঙালি অভিনেত্রী বিপাসা বসুকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন। বিপাশাকে ‘কালি বিল্লি’ (কালো বিড়াল) ডেকেছিলেন কারিনা! শুধু তাই নয়, এক সাক্ষাৎকারে বলিউড সুপারস্টার সালমান খানকে প্রকাশ্যে ‘বাজে অভিনেতা’ বলেছিলেন কারিনা কাপুর।
আরো পড়ুন: সোশ্যাল মিডিয়ায় কাঁপন ধরাচ্ছেন শাহরুখ কন্যা
সুপারস্টার সালমান খানের অভিনয় প্রসঙ্গে জিজ্ঞাসার জবাবে কারিনা কাপুর সমালোচনা করেন। প্রকাশ্যেই তাঁকে ‘বাজে অভিনেতা’ বলেন। ‘আমি সালমান খানের ভক্ত নই। আমি তাঁকে পছন্দ করি না, তিনি খুবই বাজে অভিনেতা,’ বলেন কারিনা কাপুর।
এমন মন্তব্যে নিশ্চয়ই সালমান খানের আঘাত পাওয়ার কথা। সম্ভবত, সালমান ও কারিনা দুজনই ওই ঘটনাকে অতীত বলে এড়িয়ে যাচ্ছেন।
আমির খানের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে কারিনা বলেন, ‘হাম হ্যায় রাহি পিয়ার কে’ ও ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর আমিরকে পছন্দ করেন তিনি। কিন্তু তিন খানের মধ্যে শুধু শাহরুখ খানের ভক্ত কারিনা।
আরো পড়ুন: সারার নতুন সম্পর্ক নিয়ে যা বললেন সৎ মা কারিনা
ফ্যাশন ডিজাইনার উমেশ জিবনানির সঙ্গে আলাপকালে সুপারস্টার শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কারিনা কাপুর। বলিউডের তিন খানের অভিনয় নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল নায়িকাকে। কারিনা বলেছিলেন, পর্দায় শাহরুখের পারফরম্যান্স তাঁর নখদর্পণে। যদি বলা শুরু করেন তো ঘণ্টার পর ঘণ্টা চালিয়ে যেতে পারবেন।
কারিনা আরো বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে একমাত্র শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের প্রশংসা করেন তিনি।






















