রণবীর সিংয়ের সাথে তুলনা চলে কেবল রণবীর সিংএরই। বলিউড তারকাদের সব সময় কারও না কারও সঙ্গে তুলনা ্করা হয়। কিন্তু রণবীর সিং তাঁর স্বকীয় বৈশিষ্ট্যে অনন্য।
ভক্তদের জন্য রণবীর সিং শুরু থেকেই নিবেদিতপ্রাণ। সব সময়ই ভক্তদের উপহার দেন তিনি। কিন্তু এবার যা করলেন, তা একেবারে অনন্য, বলিউডে এধরনের ঘটনা আগে ঘটে নি। বলা নেই, কওয়া নেই এক ভক্তের বাড়িতে গিয়ে তাঁকে চমকে দেন।
ভাগ্যবতী সেই ভক্তের নাম কিরণ। তাঁর বাড়ি ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে। লন্ডনের সারেতে। ডেকান ক্রনিকল লন্ডনের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কিরণ নামের রণবীরের এক অন্ধ ভক্ত থাকে লন্ডনের সারেতে। তিনি রণবীরের পুরোনো ভক্তদের একজন। রণবীরের সবচেয়ে পুরোনো ফ্যান ক্লাব রানবীরিয়ানসএফসির একজন অ্যাডমিন তিনি। রণবীর যতবার লন্ডনে গিয়েছেন, কিরণ তাঁর সঙ্গে দেখা করেছেন।






















