বিনোদন ডেস্ক
বলিউড সিনেমাপ্রেমীদের জন্য আসছে চমক। এক সিনেমায় দেখা মিলবে শাহরুখ খান ও আমির খানকে। বলিউড যখন নানা সঙ্কটে ভুগছে ঠিক তখনই শাহরুখ-আমিরের জুটি হওয়াটা নিঃসন্দেহে দারুণ একটি খবর। আমির খানের পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডায় অভিনয় করতে দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানকে। এমন খবরই নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
জানা যায়, আমির খান ও শাহরুখ খান কখনও বড় পর্দায় একসঙ্গে কাজ করেননি। ক্যারিয়ারের শুরুতে দুজন একসঙ্গে ফটোশুটে অংশ নিয়েছেন। অনেক অনুষ্ঠানে তাঁরা এক সাথে হাজির হয়েছেন।

তবে নানা সময়ে গণমাধ্যমে বারবার উঠে এসেছে যে তাদের দুজনের সম্পর্কটা ভালো নয়। সেই সম্পর্কে উন্নতি হয়েছে তা জানা গিয়েছিলো বছর দুই আগে। দুজনই দুজনকে নিমন্ত্রণ করেছেন একে অন্যের বাসায়। এরপর তাদের জন্মদিন-বিয়ে ও ভালো কাজের দিনগুলোতে শুভেচ্ছাও জানান একে অপরকে।
সেই সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করছে ‘লাল সিং চাড্ডা’। এখানে শাহরুখ হাজির হবেন একটি অতিথি চরিত্রে।
মিস্টার পারফেক্ট’খ্যাত আমির শুরু থেকেই চেয়েছিলেন সিনেমাটির সকল কাজ নিজের পরিকল্পনা মতো করার। আইপিএলের জন্য দুবাই যাওয়ার আগেই দিল্লিতে সিনেমাটির শুটিং কাজ শেষ করেছিলেন তিনি।
উল্লেখ্য, ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। এবারের বড় দিনকে উপলক্ষ করে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল। তবে করোনা ব্যাঘাত ঘটায় সকল পরিকল্পনায়। এবার সবকিছু ঠিকঠাক ঠাকলে সামনের বছরের বড় দিনে মুক্তি পাবে সিনেমাটি।






















