বিনোদন ডেস্ক
লাক্স তারকা ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। সারল্য, চাঞ্চল্য ও সৌন্দর্য দিয়ে জয় করেছেন দর্শক মন। ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহী জেলার বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। আজ তার ২৮ তম জন্মদিন।
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় মিম প্রথম-স্থান লাভ করেন। সেই সুবাদে সুযোগ হয় প্রয়াত কথাসাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের 'আমার আছে জল' ছবিতে অভিনয়ের। ছবিতে মুগ্ধকর অভিনয় করে অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

অন্য তারকাদের মতো তার জন্মদিন তারকা বহুল না হলেও ঘরোয়া ভাবে কেক কেটে জন্মদিন পালন করে থাকেন এই অভিনেত্রী। জন্মদিন নিয়ে গণমাধ্যমকে এ তারকা জানান, 'জন্মদিনে পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করি। আর সবাই যখন জন্মদিনের শুভেচ্ছা দেন, সেটা খুব উপভোগ করি। তবে এবার করোনার কারণে আরো ছোট পরিসরে পালন করার ইচ্ছা আমার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভক্ত-অনুরাগী ও কাছের মানুষের সঙ্গে নিজের জন্মদিনটা ভাগাভাগি করব। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।'

অন্য তারকাদের মত তার জন্মদিন তারকা বহুল না হলেও ঘরোয়া ভাবে কেক কেটে জন্মদিন পালন করেন এ অভিনেত্রী। জন্মদিন নিয়ে গণমাধ্যমকে এ তারকা জানান, 'জন্মদিনে পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করি। আর সবাই যখন জন্মদিনের শুভেচ্ছা দেন, সেটা খুব উপভোগ করি। তবে এবার করোনার কারণে আরো ছোট পরিসরে পালন করার ইচ্ছা আমার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভক্ত-অনুরাগী ও কাছের মানুষের সঙ্গে নিজের জন্মদিনটা ভাগাভাগি করব। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।'

অভিনয়, বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম সব জায়গায় তার পদাচারন সমান তালে। এছাড়া লাক্সের বিজ্ঞাপনে নজর কারেন তিনি। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় বিদ্যা সিনহা সাহা মীমের প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টি ভেজা’ প্রকাশিত হয়। তার পরের বছর ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস পূর্ণতা।

এছাড়া তিনি দর্শকে উপহার হিসেবে দিয়েছেন অনেক দর্শক প্রিয় সিনেমা। মাঝখানে করোনার কারণে শুটিং বন্ধ থাকার পর সম্প্রতি আবারো কাজে ফিরেছেন মিম। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার রায়হান রাফির পরিচালনায় 'পরান' এবং একই নির্মাতার পরিচালনায় 'ইত্তেফাক' ছবি দুটি। 'পরান' ছবিতে মিমের বিপরীতে আছেন ইয়াশ রোহান ও শরিফুল রাজ এবং 'ইত্তেফাক' সিনেমাতে তার বিপরীতে আছেন সিয়াম আহমেদ।






















