বিনোদন ডেস্ক
জনপ্রিয় টিভি ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিকটি প্রচারের পর থেকে দর্শক প্রিয়তা পেয়েছে। এক কথায় বলা যায় সবার মুখে মুখে থাকে ‘ফ্যামিলি ক্রাইসিস’য়ের গল্প। তবে ধারাবাহিকটির আজকের পর্বতে থাকছে বিশেষ চমক। আজ ধারবাহিকটির ১৪৭ তম পর্ব প্রচার হবে টেলিভিশনে।
বিষয়টি ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকের দর্শকরা বুঝতে পারবেন। শুরু থেকেই ঝুমুরে বিয়ে নিয়ে দর্শকদের ভেতর কৌতুহল তৈরি করে দিয়েছেন নির্মাতা। ঝুমুরের বিয়ে আসলে কার সঙ্গে হচ্ছে? রায়হান না পারভেজের? এর উত্তর নিয়ে দর্শকদের মধ্যে ছিলো কৌতুহল। আজকের পর্বে সে উত্তর পাওয়া যাবে। রায়হানের সঙ্গেই গায়ে হলুদ হতে যাচ্ছে ঝুমুরের।গায়ে হলুদ তো হবে। তাহলে তাদের বিয়ে কবে হচ্ছে?
নির্মাতা রাজ জানান,‘আজ গায়ে হলুদ হলেও বিয়ে কবে হবে সেটা বলা যাবে না। শেষ অব্দি রায়হানের সঙ্গে ঝুমুরের বিয়েও হবে কিনা সেটাও এখন বলা যাবে না। দর্শকরা সেটা স্ক্রিণেই দেখবেন।’

পারিবারিক দ্বন্দ্ব-সংঘাত, খুনসুটি, হাস্যরস নিয়েই ‘ফ্যমিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটক। বাস্তবের ঘটনাগুলো যখন পর্দায় ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করছেন নির্মতা রাজ। এতে নিজের জীবনের সঙ্গে প্রায় অবিকল মিল খুঁজে পান দর্শক। আর এটাই নাটকটি জনিপ্রয়তা পাওয়ার রহস্য বলে মন্তব্য পরিচালকের।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শহিদুজ্জামান সেলিম, শর্মিলী আহমেদ, রুনা খান, রোজী সিদ্দিকী, মুনিরা ইউসুফ মেমী, মনিরা আক্তার মিঠু, সোহেল খান, শবনম ফারিয়া, শামীম হাসান সরকার, মুকিত জাকারিয়া, মিথিলা, সানজানা সরকার রিয়া, সারিকা সাবা, জিয়াউল হক পলাশ, শিশুশিল্পী রাইসাসহ অনেকে।






















