বিনোদন ১১ নভেম্বর, ২০২০ ০৭:৫১

বলিউডে ফিরছেন 'আশিক বানায়া আপনে' ছবির নায়িকা

এক দশক পর ফিরছেন তনুশ্রী দত্ত

বিনোদন ডেস্ক  

দীর্ঘ ১০ বছর পর অভিনয় জগতে ফিরতে চলছেন তনুশ্রী দত্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটি ঘোষণা দিলেন এই অভিনেত্রী। ২০১০ সালে তাঁর শেষ সিনেমা ছিল ‘অ্যাপার্টমেন্ট’। তারপর তিনি আলোচনায় আসেন ‘#মিটু’ প্রতিবাদে।  

এ বার ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানান, তিনি ওয়েব সিরিজ আর ছবির কাজ করবেন। ত্নুশ্রী লিখেন, ‘অনেকেই ভাবছেন আমি আমেরিকায় আইটি কোম্পানিতে চাকরি করছি। এটা ভুল। ওখানকার আইটি কোম্পানি আমায় কাজের অফার দিলেও আমি সেই কাজ করিনি। আমি মুম্বইতে আমার অভিনেত্রী সত্তাকে কাজে লাগাতে চাই। দিনের শেষে আমি একজন শিল্পী। মুম্বইতে আমার পরিচিতি আছে। তাই দেশে ফিরে কাজ শুরু করেছি’।

f

তনুশ্রী আরও জানান, এই করোনার সময় শ্যুট শুরুর কোনও নির্দিষ্ট দিন তিনি তাঁর অনুরাগীদের জানাতে পারছেন না। সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য শ্যুট করেছেন তিনি। ছবিতে ফেরার জন্য তনুশ্রী ১৫ কেজি ওজন কমিয়েছেন বলেও জানিয়েছেন।

তিনি বলেন, ‘এবার আমি আরও ভাল কাজ বাছাই করব। খারাপ অভিজ্ঞতা থেকে যা শিখেছি তা পরবর্তী কালে কাজে লাগাব। কেবল মেধাবী, নামী এবং ভাল মনোভাবের নির্দিষ্ট লোকদের সঙ্গেই শুধু কাজ করব’।

২০০৫ সালে ‘চকোলেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে তনুশ্রী দত্তের। এরপর ‘আশিক বানায়া আপনে’, ‘রাকিব’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুড বয়, ব্যাড বয়’, ‘স্পিড’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

d

ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় অভিনয় করে তনুশ্রী দত্ত তুমুল জনপ্রিয়তা পায়।