বিনোদন ডেস্ক
আমাদের কাছে বিয়ে শব্দের মানে হচ্ছে একটা সামাজিক এবং ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান। যা বিপরীত লিঙ্গের সঙ্গে হয়ে থাকে। কিন্তু বিশ্বের এমন অনেক আজব আজব ঘটানা ঘটে যা অদ্ভুত এবং পাগলামী মনে হয়। তেমনি এক ঘটনা ঘটেছে ব্রাজিলে।
সম্প্রতি গত ১৭ অক্টোবর ব্রাজিলের এক তরুন চিকিৎসক দিয়োগো রাবেলোর বিয়ের সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু বেঁকে বসলেন কনে। জানিয়ে দিলেন এ বিয়েতে তিনি আগ্রহী নন। তাই বলে তো ৩৩ বছর বয়সী রাবেলোর সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে না। তাই তিনি ঠিক করলেন নিজেকেই বিয়ে করবেন। নিজেকে নিজে বিয়ে করার সে ছবি নিজেই শেয়ার করেছেন ইন্সটাগ্রামে ক্যাপশনে লিখেছেন ‘যারা আমার পাশে ছিলেন, তাদের ধন্যবাদ। অন্যটিতে তিনি লিখেছেন সাবেক বাগদত্তার উদ্দ্যেশে লিখেছেন। ‘আমি তোমাকে সম্মান করি, যে পথ তোমার পছন্দ সে পথেই যাও’।

উত্তরে–পূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যের ইটাকেয়ার শহরের একটি বিলাসবহুল রিসোর্টে বসে বিয়ে আসর। করোনা মহামারির মধ্যেও জাঁকজমকপূর্ণ সেই আয়োজনে হাজির হন ৪০ জনের মতো অতিথি।

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মঝে মাঝে এমন আজব খবর দেখা যায়। গাছের সাঙ্গে বিয়ে, কুকুরে সঙ্গে বিয়ে, পুতুলের সঙ্গে বিয়ে ইত্যাদি ঘটনা গণমাধ্যমে উঠে আসে।























