বিনোদন ১১ নভেম্বর, ২০২০ ১২:১০

তিন গুন পারিশ্রমিক নেবেন সাইফ  

বিনোদন ডেস্ক

বলিউডের নবাব সাইফ আলী খান। নবাব বলিউডে প্রথমে সেভাবে নিজের জায়গা তৈরি করতে না পারলেও ধীরে ধীর নিজেকে মেলে ধরেন। ব্যবসা সফল সিনেমা না করলেও বলিউড জুড়ে যেন নবাবের আধিপত্য। অমৃতা শিংয়ের পর ফের বিয়ে করলেন কারিনা কাপুর খানকে। সে থেকে বলিউড পাড়ার কেন্দ্র বিন্ধুতে থাকেন তিনি। এবার চমক দিলেন তিনি তার কাজের পারিশ্রমিক নিয়ে।     

ভারতীয় গণমাধ্যম জানায়, আগে এক সিনেমার জন্য ৩-৪ কোটি পারিশ্রমিক নিতেন সাইফ আলি খান। পারিশ্রমিকের মাত্রা বেড়ে যায় তার ২০১৯ সালের পর থেকে। বর্তমানে এক একটি ছবির জন্য প্রায় ৩ গুন বেশি পারিশ্রমিক নিচ্ছেন সাইফ

বর্তমানে সাইফ ১০ কোটির বেশি পারিশ্রমিক হাঁকাচ্ছেন এক একটি ছবির জন্য। তানাজি সিনেমার জন্য তিনি ১১ কোটি পারিশ্রমিক নিয়েছেন খবর প্রকাশ করেছে জি নিউজ।

f

এই নবাবকে বলিউডের পাশাপাশি ওয়েব সিরিজেও সমান দাপটে কাজ করছেন সাইফ। ২০১৯ সালে সেক্রেড গেমস দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন তিনি। সিক্রেড গেমসে তুমুল জনপ্রিতার পর বর্তমানে আরও একটি ওয়ে সিরিজের কাজ শুরু করেছেন সাইফ।  

h

ওয়েব সিরিজের পাশাপাশি তানাজি, জাওয়ানি জানেমান, লাল কাফতানের মতো একাধিক সিনেমায় কাজ করছেন সাইফ। বর্তমানে ভূত পুলিসের শ্যুটিংয়ে ডালহৌসিতে উড়ে গিয়েছেন তিনি। সে সিনেমায় সাইফ ছাড়াও দেখা যাবে অর্জুন কাপুর, ইয়ামি গৌতম এবং জ্যাকলিন ফার্নান্ডেজের কে। ভূত পুলিসের পাশাপাশি প্রভাসের সঙ্গে আদিপুরুষে দেখা যাবে সাইফকে। এতে প্রভাসের বিপরীতে থাকবেন তিনি।