বিনোদন ১১ নভেম্বর, ২০২০ ০১:৪৭

সিনেমার শুটিয়ে অনন্ত-বর্ষার রোমান্স

বিনোদন ডেস্ক

বেশ আলোচনার জন্ম দিয়ে ‘দিন দ্য ডে’ ছবির শুটিং শুরু করেছিলেন অনন্ত জলিল ও বর্ষা। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে যায় সিনেমার কাজ। সিনেমার সমাপ্তি দৃশ্যায়নের জন্য আবারও তুরস্কে পাড়ি জমান অনন্ত-বর্ষা।

তুরস্ক থেকে অনন্ত গণমাধ্যমকে জানান, গেল ৩০ অক্টোবর থেকে তুরস্কের বেলুন স্বর্গ বলে খ্যাত ক্যাপাডোকিয়ায় শেষ লটের শুটিং শুরু হয়েছে। চলবে টানা ২০ দিনের মতো। কাজ শেষ করে তিনি সস্ত্রীক দেশে ফিরবেন ১৮ নভেম্বর। এ পর্বে গানের কিছু অংশের দৃশ্যধারণ হয়েছে। যেখানে রোমান্টিক মুহূর্তগুলোতে ধরা দেবেন অনন্ত-বর্ষা।

d

শুটিং শেষে ছবিটি মুক্তির জন্য বাকি কাজে হাত দেবেন অনন্ত ও ছবির টিম। আসছে বছরেই ভালো দিন দেখে ‘দিন দ্য ডে’ সিনেমা হলে মুক্তি দিতে চান তিনি।

ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দিন দ্য ডে’। এটি পরিচালনা করছেন ইরানের মুর্তজা অতাশ জমজম। এছাড়া দেখা যাবে অসংখ্য বিদেশী তারকাদের।

n

এর আগে ২০১৯ সালের জুন মাসে প্রথম শুটিং শুরু হয় ছবিটির। ইরানের হেরাতের দুর্গম পাহাড় ও মরুভূমি, আফগানিস্তান সীমান্তে শুটিং চলেছে ছবিটির। পাশাপাশি বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজ, ৩০০ ফিট, হেমায়েতপুরে শিল্প পার্কসহ বিভিন্ন লোকেশনে হয়েছে ছবিটির দৃশ্যায়ন।