বিনোদন ডেস্ক ।।
কলকাতার অভিনেত্রী পূজা সিংহ দের (৩২) লাশ পুলিশ উদ্ধার করেছিল গত ৩১ জুলাই।। ভারতের বেঙ্গালুরু বিমানবন্দরের কাছেই একটি নির্জন গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছিল। এরপর প্রায় ১ মাস কেটে গেছে। অবশেষে এই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্থানীয় এক ক্যাবচালক এইচ এম নাগেশের ক্যাবে পূজা ওঠে। ক্যাবে ওঠার পর তাকে গ্রামের ফাঁকা যায়গায় নিয়ে গহনা ও টাকার দাবি করে নাগেশ। সেগুলো না দেয়ায় হত্যা করা হয় পূজাকে।
আরো পড়ুন: যে কারণে সিনেমা থেকে বাদ পড়েছেন পূর্ণিমা
পুলিশের বর্ণনা অনুযায়ী, ৩১ জুলাই পূজার লাশের সঙ্গে তার ঘড়ি আর জুতা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। ফলে তখন নিশ্চিত হতে পারেনি লাশটি কার।
কিন্তু এরই মধ্যে কলকাতায় এক অভিনেত্রী নিখোঁজ হয়। ওই অভিনেত্রীই পূজা। পূজার মোবাইল ফোনে কল লিস্ট চেক করে ক্যাবচালকের নম্বর পায় পুলিশ।
পরে পুলিশ ওই ক্যাবচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনার স্বীকারোক্তি দিয়েছে নাগেশ। নাগেশ জানিয়েছে, পূজা প্রথমে চিৎকার করতে চেষ্টা করলে তাকে রড দিয়ে আঘাত করা হয়। পরে কুপিয়ে হত্যা করা হয়।






















