বিনোদন ১৩ নভেম্বর, ২০২০ ১০:০৪

শীতের সকালে উষ্ণতা ছড়ালেন ভাবনা

আশনা হাবিব ভাবনা

আশনা হাবিব ভাবনা

বিনোদন ডেস্ক

সকালের হিমেল হাওয়া শীতের আগমনী বার্তার জানান দেয়। এমন স্নিগ্ধ শীতল সকালে গায়ে রোদ মাখতে কার না ভালো লাগে। এমনই একটি শীতের সকালে গায়ে রোদ মাখা উষ্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের আইডিতে শেয়ার করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবির ক্যাপশনে ভাবনা লেখেন, 'গুড মর্নিং'। 

ছবিতে ভাবনাকে হালকা আকাশি রঙের শার্টে খোলা পায়ে বসে রোদ পোহাতে দেখা যায়। অনেকেই ছবিটির কমেন্ট বক্সে ভাবনাকে শুভসকাল জানান। তবে ছবিটি খোলামেলা হওয়ায় অনেকেই করেছেন সমালোচনা। 

উল্লেখ্য, আশনা হাবিব ভাবনা জনপ্রিয় একজন অভিনেত্রী। বিজ্ঞাপন দিয়ে তার ক্যারিয়ার শুরু। ভাবনা অভিনীত প্রথম  টিভি নাটক 'নট আউট'। এরপর একের পর এক ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি। অনিমেষ আইচ পরিচালিত 'ভয়ংকর সুন্দর' সিনেমার মাধ্যমে ২০১৭ সালে চলচ্চিত্রে অভিষেক হয় এই অভিনেত্রীর।

অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী ভাবনা। নিয়মিত লেখালেখিও করছেন তিনি। প্রকাশ করেছেন বেশ কয়েকটি বই। করোনাকালীন অবকাশে ঘরে বসে ভাবনা আত্মপ্রকাশ করেছেন চিত্রশিল্পী হিসেবেও। তার একটি ছবি লাখ টাকায় বিক্রি হয়েছে, যা বেশ প্রশংসিত হয়েছে।