বিনোদন ডেস্ক
কল্প কাহিনীর গল্প নয় বাস্তব ভালোবাসার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ট্রু স্টোরি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। এছাড়াও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া ও সুষমা সরকার।
নাটকটি প্রযোজনা করেছে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। সম্প্রতি ঢাকার উত্তরায় একটি বাড়িতে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।
নির্মাতা রাজ জানান, ‘হাস্যরসের মাধ্যমে পারিবারিক কিছু বক্তব্য দিতে চেয়েছি আমি। এসব বিষয় আমাদের সবারই চেনাজানা। ফলে আমার আশা, দর্শক সহজেই গল্পের সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পাবেন।’
দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘ট্রু স্টোরি’। ইউটিউবে সিনেমাওয়ালার অফিশিয়াল চ্যানেলে দেখা যাবে নাটকটি।






















