বিনোদন ১৬ নভেম্বর, ২০২০ ১২:৪৯

হানিমুনে সমুদ্রে সাঁতার কাটছেন কাজল

বিনোদন ডেস্ক    

বিয়ের আনুষ্ঠানিকতা সেরেই মধুচন্দ্রিমার জন্য স্বামীকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছেন ভারতের তামিল অভিনেত্রী কাজল আগরওয়াল তারপর থেকে নিয়মিত ছবি পোস্ট করছেন সামাজিক যোগযোগ মাধ্যমে এবার কাজলের ইনস্টাগ্রামে দেখা গেল সাঁতার কাটার বেশ কয়েকটি ছবি সেখানে দেখা যাচ্ছে, কাজল-কিসলু একে অপরের দিকে এগিয়ে চলেছেন

সেসব ছবির ক্যাপশনে কাজল লিখেছেন, ‘সমুদ্রে একা থাকুন কারণ, এখানে আপনি যে প্রশ্নগুলো বুঝতে পারবেন না, তার উত্তর পাবেন’ অন্য একটি ছবির ক্যাপশনে কাজল লিখেছেন, ‘আমি সাগরকে ভালোবাসি আমি সব সময় নীল; তাই প্রশান্ত, শান্তিপূর্ণ ও গ্লাইডিং আর এর ভয়...

c

গত বছর আগস্টে বিলিয়নেয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে গোপনে আংটিবদলের খবর রটেছিল কাজল আগরওয়ালের সে সময় এই অভিনেত্রী মুখ খোলেননি

এর পূর্বে তেলেগু ইন্ডাস্ট্রির রানা দাগ্গুবতি, প্রভাসসহ অনেকের সাথে গুঞ্জন উঠে কাজল্কে নিয়েকিন্তু সেগুলো মিথ্যা প্রমাণ করে গৌতম কিস্লুর সাথে বিয়ের পিড়িতে বসেন তিনি

g

২০০৪ সালে ‘কিউ! হো গায়া না...’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কাজল আগরওয়াল আর ২০০৭ সালে ‘লক্ষ্মী কালিয়ানাম’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ ঘটে তিনি প্রথম সফলতা পেয়েছিলেন ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘চান্দামামা’ সিনেমায় কাজ করে তবে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘মগধিরা’ সিনেমার পর আর পেছনে ফিরতে হয়নি এই অভিনেত্রীকে বলিউডের ‘সিংহম’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন কাজল