বিনোদন ১৭ নভেম্বর, ২০২০ ০৮:০৭

সৌমিত্রের আর্কাইভ তৈরিতে মেয়ের উদ্যোগ

বিনোদন ডেস্ক

ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এ অভিনেতা বাংলা চলচ্চিত্রকে দিয়েছেন অনেক কিছু। তাঁর সাবলীল অভিনয় যেন সব চরিত্রকে জীবন্ত করে তুলতো। তিনি শুধু ভালো অভিনেতাই ছিলেন না। তিনি ছিলেন একাধারে নাট্যকার, বাচিকশিল্পী, কবি, চিত্রকরও

সৌমিত্রর কাজ নিয়ে স্মৃতিভাণ্ডার বা আর্কাইভ সাজিয়ে তুলতে চান তার কন্যা পৌলমী বসু চেনা ছবিগুলির বাইরে নিজের অজস্র সিনেমা নিয়েও কার্যত উদাসীনই ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর বাচিক সৃষ্টির সম্ভারও এলোমেলো ছড়িয়ে এই সব কিছু ছাড়াও সৌমিত্রের লেখা, আঁকা, নানা সময়ের ডায়েরি, সিনেমার চিত্রনাট্যের কপিতে নিজের জন্য নেওয়ানোট’- সব কিছুতেই থাকতে পারে ইতিহাসের উপাদান

সৌমিত্র চট্টোপাধ্যায় যে মূর্তিমান ইতিহাসের একটি অধ্যায়- সেটা বুঝেই সুবিন্যস্ত আর্কাইভের দরকার বলে পৌলমীর অভিমত তিনি জানান, ‘‘বাবার সব কাজ যেখানে সহজে পাওয়া যাবে, এমন আর্কাইভের বিষয়টা বেশ কিছু দিন ধরেই মাথায় ঘুরছে খুব শীঘ্রই পরিকল্পনাটা গুছিয়ে ফেলব’’