বিনোদন ১৭ নভেম্বর, ২০২০ ১২:৪৫

আজিজুল হাকিমের লাইফসার্পোট খুলে নেয়া হয়েছে

বিনোদন ডেস্ক  

রাজধানীর এক বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অভিনেতা আজিজুল হাকিম। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় লাইফসাপোর্ট খুলে দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান

তিনি আরও জানান, “তার শারীরিক অবস্থার উন্নতি ঘটায় লাইফসাপোর্ট খুলে দেওয়া হয়েছে তাকে এখন আইসিইউতে রাখা হয়েছে তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন কেবিনে নেওয়ার পরিস্থিতি এখনও হয়নি

করোনাভাইরাসে আক্রান্ত এ অভিনেতা বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে; অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়

করোনাভাইরাসের পাশাপাশি ৬১ বছর বয়সী এ অভিনেতা কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন সপ্তাহখানেক আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি

তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে রেদোয়ান হাকিমেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে; বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা

আশির দশকের শুরুর দিকে মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখান আজিজুল হাকিম পরবর্তীতে টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে পরিচিত পেয়েছেন

১৯৯৩ সালে নাট্যকার ও পরিচালক জিনাত হাকিমের বিয়েবন্ধনে আবদ্ধ হন তাদের আছে দুই ছেলেমেয়ে