বিনোদন ১৮ নভেম্বর, ২০২০ ১০:২৫

অবশেষে মুখ খুললেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী

শ্রাবন্তী-রোশান

শ্রাবন্তী-রোশান

বিনোদন ডেস্ক

গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর তৃতীয় সংসারও ভেঙে যাচ্ছে। এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না। তবে এবার সংসার ভাঙার বিষয়টি অনেকটাই প্রকাশ্যে এসেছে। শ্রাবন্তীর বর্তমান স্বামী রোশানের একটি ইনস্টাগ্রাম পোস্টের পর থেকেই সংসার ভাঙার বিষয়টি জোরালো হয়েছে। 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি কার্টুন পোস্ট করেন রোশান যেখানে হাঁটু গেড়ে বসে হাতে আংটি নিয়ে প্রেমিকাকে প্রেমিক জিজ্ঞেস করছে, “আমার জীবনটা ধ্বংস করে দেবে?” প্রেমিকার উত্তর, “ওহ মাই গড! হ্যাঁ” ক্যাপশনে যদিও রোশান উল্লেখ করেছেন, মজা করে এই পোস্টটি করেছেন তিনি। আর পরে অবশ্য পোস্টটি তিনি ডিলিটও করে দেন

t

অন্যদিকে, শ্রাবন্তী শেয়ার করেছেন একটি ছবি যেখানে লেখা রয়েছে “একজন নারী সাময়িকভাবে ভেঙে পড়তে পারে কিন্তু সত্যিকারের এক নারী ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে জানে

f

ভক্তদের ধারণা রোশানের পোস্টের জবাবেই কি এই লেখাটি পোস্ট করেছেন শ্রাবন্তী। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এই দম্পতি।