ডেস্ক রিপোর্ট।।
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। জ্বরের কারণে তাকে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
পরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ভাইরাস পাওয়া যায়। বর্তমানে তিনি আয়েশা মেমোরিয়াল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, গত জুলাইয়ের শেষ সপ্তাহে 'আইসক্রিম'খ্যাত অভিনেতা শরিফুল রাজ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন। তখন ঊর্মিলাই তার রক্ত সংগ্রহের কাজ করেছেন। এবার এই অভিনেত্রী নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হলেন।






















