বিনোদন ২০ নভেম্বর, ২০২০ ১০:১০

নজরুলের গানে সুস্মিতা ও অর্ণব

বিনোদন ডেস্ক

গানে গানে ‌নারী জাগরণের বার্তা নিয়ে আসলেন সুস্মিতা ও অর্ণব কাজী নজরুল ইসলামের 'জাগো নারী জাগো বহ্নি শিখা' গানটি নতুন আঙ্গিকে নিয়ে হাজির হয়েছেন তাঁরা। 

সম্প্রতি নতুন বউ সুনিধি নায়েককে নিয়ে দেশে ফিরেছেন সঙ্গীতশিল্পী অর্ণব দেশে ফিরে প্রথম তিনি এ গানটির সঙ্গীত আয়োজন করেছেন এ বিষয়ে তিনি জানান, ‌এই প্রথম নজরুল ইসলামের গানে কাজ করার সুযোগ পেলাম আমি নিজের মতো করে সঙ্গীত আয়োজন করেছি আশা করছি শ্রোতাদের ভালো লাগবে

গানটির মিউজিক ভিডিওতে আছে নাচের ব্যবহার রিদয় শেখের নৃত্যে ফুটিয়ে তোলা হয়েছে নারী অধিকারের নানান মুহূর্ত

সুস্মিতা আনিস জানান, চারিদিকে নারীদের ওপর হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ হলো এই গান নজরুলের গান শক্তি, অনুপ্রেরণা জোগায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এই গান অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক উদ্যোগ

নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে গানটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ

গতকাল গানটি প্রকাশ হয়েছে সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে