বিনোদন ২১ নভেম্বর, ২০২০ ০৮:০৮

শাকিব এবার ইনস্টাগ্রামে

বিনোদন ডেস্ক

তারকা মানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো অনুসারী। আর এই যুগে এসে তারকাদের ছবি ভিডিও শেয়ারিংয়ের সামাজিক নেটওয়ার্কিং পরিসেবা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকবে না, এটা যেন অস্বাভাবিক! দেশের প্রায় সব তারকাই ইনস্টাগ্রামে বেশ সরব। অনেকে আবার ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামে বেশি জনপ্রিয়। 

তবে এত দিন ইনস্টাগ্রামে ছিলেন না দেশের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। অবশেষে শাকিব খানও এলেন ইনস্টাগ্রামে। এবার থেকে ইনস্টাগ্রামে দেখা যাবে শাকিব খানকে। 

গতকাল রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার খবর জানিয়েছেন শাকিব খান। সম্প্রতিনবাব এলএলবিসিনেমারচিল করব চিলশিরোনামে গানের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শাকিব লিখেছেন, ‘প্রথম ইনস্টাগ্রাম পোস্ট, যাত্রা শুরু।এরই মধ্যে শাকিবের অ্যাকাউন্টে হাজার অনুসারী।

সম্প্রতিনবাব এলএলবিসিনেমার ডাবিং শেষ করেছেন। সিনেমাটির বাকি কিছু অংশের শুটিংয়ে অংশ নিতে চলতি মাসে মালদ্বীপ যাওয়ার কথা রয়েছে তাঁর।