বিনোদন ২১ নভেম্বর, ২০২০ ০৯:৫০

আগের চেয়ে উন্নতি

শঙ্কা মুক্ত নন জুয়েল আইচ

বিনোদন ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ গত ৪ নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে আইসিইউ তে ছিলেন। তবে গত পরশু আইসিইউ থেকে তাকে কেবিনে নেয়া হয়েছে। জানা যায়, আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে উঠলেও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি।

জুয়েল আইচের স্ত্রী গণমাধ্যমকে জানান, ‘আগের চেয়ে বেটার। তবে সুস্থ এটাও বলতে পারছি না। চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছে। তবে নিশ্চিত কোনো আপডেট পাচ্ছি না।‘

তবে চিকিৎসকরা বলছেন যে তিনি এখন আগের চেয়ে সুস্থ। আমাকে সাহসও দিচ্ছেন। আল্লাহর উপর ভরসা রাখতে বলেছেন। আমি সবার কাছে দোয়া চাই জুয়েল আইচের জন্য। খুব শিগগিরই হয়তো ভালো খবর দিতে পারবো।’     

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। শুরুতে গুরুত্ব না দিলেও পরে জ্বরের মাত্রা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড-১৯ পরীক্ষা করান। পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন তিনি কভিড-১৯ পজিটিভ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তার ফুসফুস ৪০ শতাংশের মতো সংক্রমিত হয়েছিল করোনার আক্রমণে। এছাড়াও তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় দীর্ঘদিন থেকেই ভুগছেন।

জুয়েল আইচের সঙ্গে তার স্ত্রী বিপাশা আইচ ও তাদের মেয়ে খেয়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তারা এখন সুস্থ আছেন ও বাড়িতে রয়েছেন।