বিনোদন ২২ নভেম্বর, ২০২০ ০৯:৪১

মুক্তির আগেই যে ছবি টিকেট বিক্রি করছে

বিনোদন ডেস্ক

করোনার ঢেউ মানুষের জীবনযাত্রায় এনেছে ব্যাপক পরিবর্তন। তাঁর প্রভাব পড়েছে সিনে জগতেও। নানা কারণে এখন আমাদের দেশে অনলাইন প্লাটফর্ম গুলো বেশি জনপ্রিয়। তাই এবার অনলাইন প্লাটফর্ম থেকে আগাম টিকেট কেনার সুযোগ রয়েছে। দেশে চালু হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের অনলাইন টিকিটিং সিস্টেম।

আগামী ২৬ নভেম্বর থেকে যাত্রা শুরু করছে আই থিয়েটার নামের অনলাইন স্ট্রিমিং প্রতিষ্ঠান। যার প্রথম ছবি হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘নবাব: এলএল.বি’। এ কারণে আগামী সপ্তাহ থেকে অনলাইনে ছাড়া হবে এর টিকিট। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজক ও পরিচালক অনন্য মামুন।

তিনি জানান, ‌‘২৬ নভেম্বর থেকে আই থিয়েটার যাত্রা শুরু করবে। এদিন থেকেই ‘নবাব এলএল.বি’র টিকিট পাওয়া যাবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ছবিটি। নতুন এ ওটিটি প্রতিষ্ঠান প্রতি মাসে একটি করে ছবি মুক্তি দেওয়ার চেষ্টা করবে। আর প্রতিটি ছবির আগে এর টিকিট পাওয়া যাবে। এছাড়া ওটিটি প্রতিষ্ঠানের থাকবে বেশ কিছু অফার।’

y

তথ্যমতে, ‘নবাব এল এলবি’-এর পরের দুই মাসে একই পরিচালকের ‘মেকআপ’ ও ‘সাইকো’ চলচ্চিত্র দুটি মুক্তি পাবে একইভাবে।মামুন আরও জানান, ‘নবাব এলএল.বি’ দিয়েই যাত্রা শুরু হবে প্রতিষ্ঠানটির। আর এ কারণে সিনেমাটি দ্রুত শেষ করা হচ্ছে। চলতি মাসেই মালদ্বীপে হবে ছবির কিছু দৃশ্যধারণ।

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।