বিনোদন ২৩ নভেম্বর, ২০২০ ০৮:০০

ফটোগ্রাফারকে নিয়ে অ্যাঞ্জেলিনা জোলির সিনেমা

বিনোদন ডেস্ক

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ পরিচালনা করেছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ফের তিনি পরিচালনায় নামছেন এবারেরও সত্য গল্প অবলম্বনে নির্মিত হবে তার সিনেমা এ সিনেমায় সামান্য হলেও বাংলাদেশের যোগসূত্র আছে কারণ, ১৯৭১ সালে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের কলেরার প্রাদুর্ভাব নিয়ে ছবি তোলেন ডন ম্যাককালিন আর তাকে ঘিরেই সিনেমাটি নির্মাণ হচ্ছে।

ব্রিটিশ ওয়ার ফটোগ্রাফার ডন ম্যাককালিনকে নিয়ে জোলি নির্মাণ করছেন ‘আনরিজেনবল বিহেভিয়ার’ আর প্রযোজক হিসেবে থাকছেন নামি অভিনেতা টম হার্ডি ১৯৯২ সালে প্রকাশ হওয়া ম্যাককালিনের আত্মজীবনী অবলম্বনে তৈরি হচ্ছে ‘আনরিজেনবল বিহেভিয়ার’  

‘আনরিজেনবল বিহেভিয়ার’ নিয়ে অ্যাঞ্জেলিনা জোলি জানান, ডন ম্যাককালিনের জীবনে নির্ভীকতা ও মানবিকতার অনন্য সমন্বয় দেখতে পেয়েছেন যিনি যুদ্ধের সত্য তুলে ধরতে চেয়েছেন সব সময় ডনের আপসহীন কাজের মতেই ছবিটি তৈরি করতে চান আর এই সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ

অন্যদিকে যুদ্ধ নিয়ে তৈরি জোলির সিনেমার প্রশংসা করেন ডন ম্যাককালিন জানান, ‘আনরিজেনবল বিহেভিয়ার’ নিয়ে আমি খুশি

সে বইটিতে নিজের কাজের স্মৃতি তুলে ধরেছেন ম্যাককালিন যেখানে বার্লিন দেয়ালের পতন থেকে সিরিয়ার গৃহযুদ্ধের ঝুঁকিপূর্ণ এলাকায় এই চিত্রশিকারির অভিযান ‍ওঠে এসেছে বলা হয়, প্রাপ্তবয়স্ক জীবনে ঘটা সব বড় ঘটনার সাক্ষী ম্যাককালিন সেখানে আরও আছে নর্থ লন্ডনের গ্যাং সংস্কৃতি থেকে কঙ্গো, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ অনেক অঞ্চলের লড়াই ও মানবিক বিপর্যয়ের ঘটনা সাব-সাহারিয়ান অঞ্চলে এইডস বিপর্যস্ত মানুষ বন্দী হয়েছেন ম্যাককালিনের ক্যামেরায়

 

এছাড়াও ‘ইন দ্য ল্যান্ড অব ব্ল্যাড অ্যান্ড হানি’, ‘আনব্রোকেন’ ও ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ সিনেমাগুলো অ্যাঞ্জেলিনা জোলির পরিচালিত।