বিনোদন ২৪ নভেম্বর, ২০২০ ০৯:১৮

‘ত্রিভাঙ্গা’ সিনেমা নিয়ে ফের পর্দায় কাজল

বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। ৯০ দশক থেকে এখন অব্দি তিনি সফল অভিনেত্রী। তার ঝুলিতে রয়েছে অসংখ্য ব্যবসাসফল সিনেমা। কিন্তু দীর্ঘদিন তাকে পর্দায় দেখা মেলে না। তবে তার মানে তো এই নয় যে, বলিউডের এই অভিনেত্রী অভিনয় ভুলে গিয়েছেন! বর্তমানে বলিউড অভিনেত্রী ব্যস্ত রয়েছেন নিজের আসন্ন ছবি ‘ত্রিভাঙ্গা’র কাজ নিয়ে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম লাইভে এসে ‘ত্রিভাঙ্গা’র মুক্তির সময় জানান কাজল। তিনি বলেন, “আমার নতুন ছবিটি মুক্তি পাবে আগামী বছরের শুরুতে। তিনজন নারীর গল্প নিয়ে সাজানো হয়েছে এর কাহিনি। ছবিটির গল্প সত্যিই অসাধারণ। এর কাজ করতে গিয়ে অনেক আনন্দ করেছি। এটি পরিচালনা করছেন অভিনেত্রী রেনুকা শাহানে। আমার পাশাপাশি আরও রয়েছেন তানভী আজমি ও মিথিলা পালকার।”

ছবিটি মুক্তির পর সেটি দেখে ভক্তদের প্রতিক্রিয়া জানানোর আবেদন করেছেন কাজল।

ত্রিভাঙ্গা’ ছাড়াও বলিউডের বেশ কিছু সিনেমায় কাজ করার কথা-বার্তা চলছে কাজলের। এ প্রসঙ্গে কাজল আরও বলেন, “আশা করছি আগামী ফেব্রুয়ারিতে আপনাদের ভালো কিছু জানাতে পারবো। অপেক্ষায় থাকুন।”