বিনোদন ২৪ নভেম্বর, ২০২০ ১০:০৯

ইনফিনিক্সয়ের অ্যাম্বাসেডর জেসিয়া  

বিনোদন ডেস্ক  

২০১৭ সালে সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মুকুট জয় করে আলোচনায় আসেন জেসিয়া ইসলাম। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে ৬৭ তম আসরে অংশগ্রহণও করেন তিনি।

এরপর তাকে দেখা গেছে বেশকিছু নাটক-টেলিছবিতে। মডেলিংয়ে তিনি বরাবরের মত সরব। সে ছবি নিয়মিত দেখা যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এছাড়া তিনি কাজ করছেন অনেক বিজ্ঞাপনেও। বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেও দেখা গেছে তাকে।

সম্প্রতি তিনি সঙ্গী হলেন ইনফিনিক্স মোবাইলের। বাংলাদেশে এ মোবাইলের প্রচারণায় কাজ করবেন জেসিয়া। জানা যায়, প্রতিষ্ঠানটির সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। এছাড়া দেশের বাজারে আসার অপেক্ষায় থাকা ইনফিনিক্স হট ১০-এর ক্যাম্পেইনে দেখা যাবে তাকে। এরই মধ্যে ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে তার ছবিও প্রকাশ করা হয়েছে। ব্যস্ত সময় কাটানো জনপ্রিয় এ তারকা ক্যাম্পেইনের ফটোশুটের কাজ শেষ করেছেন।

জেসিয়া ইসলাম জানান, ‘ইনফিনিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। নতুন দায়িত্ব, নতুন অভিজ্ঞতা সবসময়ই আমাকে আনন্দ দেয়। এর আগেও শুভেচ্ছাদূত হিসেবে কিছু প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। আশা করছি ইনফিনিক্সের সঙ্গেও যাত্রাটা সুন্দর হবে।’

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের হেড অব মার্কেটিং মনজুরুল কবির সুজন জানান, জেসিয়া ইসলামকে সঙ্গী হিসেবে পেয়ে ভীষণ ভালো লাগছে।