বিনোদন ডেস্ক
তারকা সন্তান মানেই মিডিয়ার কেন্দ্রবিন্দু। তাদের নিয়ে চলতেই থাকে শোবিজ কানাঘুষা। সম্প্রতি প্রকাশ্যে এলো আমির খানের মেয়ে ইরা খানের প্রেমের গুঞ্জন। প্রেম বা সম্পর্ক নিয়ে খুব একটা রাখঢাক করেন না আমির খানের মেয়ে ইরা খান।
কিন্ত চমক হল ফের প্রেমে পড়েছেন ইরা খান। তবে এখনও পর্যন্ত নতুন সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি আমির কন্যা।
ভারতীয় গনমাধ্যমগুলো থেকে জানা যায়, ফিটনেস কোচ নুপুর শিখারের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে ইরা খানের। গত ছয় মাস ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা।
লকডাউনের সময় ফিটনেস নিয়ে একটু বেশিই সচেতন হয়ে পড়েছিলেন ইরা খান। সেসময় নাকি ফিটনেস কোচ নুপুরের সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়ে যায়।
জানা গেছে,মহাবালেশ্বরের অবস্থিত খান খামারবাড়িতে অবকাশ যাপন করতে গিয়েছিলেন দু’জনে। যেখানে বন্ধুদের সঙ্গে নিয়ে বিভিন্ন উৎসব উদযাপন করেছেন তারা সাথে ছিলেন ইরার মা রিনা দত্ত।
এছাড়া নুপুর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিত প্রেমিকা ইরার সঙ্গে তোলা ছবি নিয়মিত পোস্ট করছেন।
প্রসঙ্গত, মিশাল কৃপালানির সঙ্গে যখন ইরার মন দেওয়া-নেওয়া চলছিলো সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন।
কিন্তু দুর্ভাগ্যবশত দুই বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালের ডিসেম্বরে সম্পর্কের ইতি টানেন ইরা ও মিশাল। এরপর কাজ আর পরিচালনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ইরা।






















