বিনোদন ২৭ নভেম্বর, ২০২০ ১০:০৭

১০০ কোটির মালিক ন্যাশনাল ক্রাশ রশ্মিকা

বিনোদন ডেস্ক  

ভারতীয় ক্রাশ হিসেবে পরিচিত রশ্মিকা মন্দানা। গ্লামার দুনিয়া মানেই বলিউড। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা অভিনেত্রীরা হচ্ছেন বলিউডে। কিন্তু এখনও বলিউডে পা রাখেননি রশ্মিকা। তিনি মূলত কন্নড় ফিল্মের নায়িকা।  

২০১৬ সালে তার কন্নড় ফিল্ম ‘কিরিক পার্টি’ দিয়ে তার সিনেমায় ডেবিউ করেন। কন্নড় ছাড়া তেলুগু ফিল্মেও চুটিয়ে কাজ করছেন রশ্মিকা। তাকে দর্শকেরা এতটাই পছন্দ করেছেন যে এই অল্প সময়ের মধ্যেই তিনি ১০০ কোটি রুপির মালিক হয়ে গিয়েছেন। সারা ভারত খুঁজলেও এমন কোনও অভিনেত্রী পাওয়া যাবে না যিনি এই অল্প সময়ে এত টাকা উপার্জন করে ফেলেছেন।

f

প্রথম সিনেমায় অভিষেকের পর থেকেই তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করে নেন। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয় নি। এখনও অবধি ব্যবসা সকল সিনেমার অভিনেত্রী তিনি। তার প্রতিটা ফিল্মই বাণিজ্যিকভাবে দারুণ সফল। রশ্মিকা এতদিন কর্নাটকের(কন্নড় ফিল্ম) ক্রাশ হিসাবেই পরিচিত ছিলেন। এ বার কর্নাটকের পাশাপাশি ন্যাশনাল ক্রাশও হয়ে উঠলেন রশ্মিকা। তার অসম্ভব মিষ্টি হাসি। রশ্মিকার হাসিতে নাকি জাদু রয়েছে। আর ভুবন ভোলানো সেই হাসিতেই মজেছে তরুণ প্রজন্ম। তার নাম দিয়ে এত পরিমাণ সার্চ হয়েছে গুগলে যে তিনিই এখন ন্যাশনাল ক্রাশ।

i

এর আগে বলি অভিনত্রী দিশা পাটানি হয়েছিলেন ন্যাশনাল ক্রাশ। সেই দৌড়ে দিশাকেও পিছনে ফেলে এগিয়ে এলেন রশ্মিকা। যে ভাবে রশ্মিকা এগোচ্ছেন তাতে খুব তাড়াতাড়িই বলিউডে তিনি সুযোগ পেয়ে যাবেন।

y

রশ্মিকার জন্ম কর্নাটকের বিরাজপেটে। কলেজে পড়ার সময় থেকেই পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং করতেন। পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাকে।এক বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় রশ্মিকাকে দেখে তাকে পছন্দ করেন পরিচালন। এরপর ২০১৭ সালে দক্ষিণী নায়ক রক্ষিত শেট্টিকে বিয়ে করেন তিনি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তাদের বিচ্ছেদও হয়ে যায়। ফিল্ম ‘কিরিক পার্টি’ থেকেই তাদের পরিচয়। এই ফিল্মে রক্ষিত তার বিপরীতে অভিনয় করেছিলেন