বিনোদন ২৯ নভেম্বর, ২০২০ ০১:০০

সানা খানের হালাল ভালবাসা

বিনোদন ডেস্ক

বলিউডের রঙিন দুনিইয়া ছেড়ে ধর্মের পথ বেছে নিয়েছেন অভিনেত্রী সানা খান। এরপর বিয়ে করেলেন গুজরাটের মুফতি আনাস খানকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে সানা লিখেছেন, 'কখনও ভাবিনি হালাল ভালবাসা এত সুন্দর হতে পারে! তোমায় বিয়ে করার পর অনুভব করেছি। সব হালাল কাজেই পুণ্য হয়।'

অপর আরেক পোস্টে সানা লিখেছেন, ‌'আল্লাহর জন্যই একের অপরকে ভালবেসেছি, আল্লাহর জন্য বিয়েও করেছি। এই দুনিয়ায় আল্লাহ আমাদের একসঙ্গে রাখুন। জান্নাতেও যেন আবার মিলিয়ে দেন।'

উল্লেখ্য, গত অক্টোবর মাসে বিনোদন দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়ে সবাইকে অবাক করেছিলেন বলিউড অভিনেত্রী ও সাবেক 'বিগ বস' প্রতিযোগী সানা খান। এরপর তার বিয়ের খবরে হতবাক হয়ে যায় সবাই। গত ২০ নভেম্বর ভারতের গুজরাটের মৌলানা মুফতি আনাসকে বিয়ে করেন সানা।

i

পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনের মাধ্যমে মুফতি আনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সানা খান। বিয়ের অনুষ্ঠানে সানা পরেছিলেন সাদা গাউন, সঙ্গে হিজাব। আর মৌলানা মুফতি আনাসকে পরেছিলেন সাদা কুর্তা-পাজামা।

জানা যায়, চলতি বছর গত অক্টোবর মাসে অভিনয়ের রঙিন ভুবন ছাড়ার সিধান্ত নেন এ অভিনেত্রী। হিন্দি, তামিল, তেলেগু ও কান্নাড়াসহ একাধিক ভাষায় নির্মিত ছবির এ অভিনেত্রীর এমন সিদ্ধান্তে সে সময় অবাক হয়েছেন চলচ্চিত্র ভুবনের অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তার মাধ্যমে ইসলামের পথে চলার ঘোষণা দেন এ অভিনেত্রী। এ সিদ্ধান্ত জানানোর পাশাপাশি সানা খান অনুরোধ করেছেন, কেউ যেন তাকে আর পুরোনো পেশায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা না করেন এবং কোনো কাজের জন্য না ডাকেন। কারণ, জীবনের বাকি দিনগুলো তিনি ধর্মের আশ্রয়েই কাটাতে চান।