বিনোদন ডেস্ক ।।
বেশ কয়েক বছরের সম্পর্কে এবার ইতি টানছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ! সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়ানা ডি ক্রুজ ও তাঁর স্বামী অ্যান্ড্রু নিবোন একে অন্যকে অনুসরণকারীর তালিকা থেকে বাদ দিয়েছেন। এর পরই তাঁদের সম্পর্কে ফাটল ধরা নিয়ে নানা গুঞ্জন আলোচনায় আসে।
নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে অ্যান্ড্রুর সব ছবি মুছে দিয়েছেন ইলিয়ানা। যদিও প্রকাশ্যে কখনো নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা কথা বলতেন না দুজন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে অ্যান্ড্রুকে ‘স্বামী’ বলে সম্বোধন করেছিলেন ইলিয়ানা।
আরো পড়ুন: সালমান আমাকে বিয়ে করতে চলেছেন: জেরিন খান
অ্যান্ড্রুর সঙ্গে সম্পর্ক ভাঙতে চলেছেন ‘বাদশাহো’ অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। বেশ কয়েকদিন ধরেই ইলিয়ানার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না।
এর আগে, স্বামী অ্যান্ড্রুর সঙ্গে বহু অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ইলিয়ানা। এরই মধ্যে সব ছবিই মুছে ফেলেছেন অভিনেত্রী। এ যুগলের মধ্যে মনোমালিন্য তুঙ্গে, আর তাই ফেরার সম্ভাবনা খুব কম। অ্যান্ড্রু অস্ট্রেলিয়ার আলোকচিত্রী। বেশ কয়েক বছর ধরে এ যুগলকে একসঙ্গে দেখা যাচ্ছে।
আরো পড়ুন: সালমানের কনসার্ট থেকেও বাদ মিকা সিং
এর আগে এক সাক্ষাৎকারে ইলিয়ানা বলেছিলেন, ‘আগেই বলেছি, নিজের সম্পর্ক নিয়ে আমি কিছুই বলতে রাজি নই। যেহেতু আমি এ বিষয়ে কথা বলতে চাই না, তাই তাঁকে (অ্যান্ড্রু) অপ্রয়োজনীয়ভাবে বিব্রত করা ঠিক হচ্ছে না। আমি তারকা বলেই তাঁকে নিয়ে যা ইচ্ছে বলা ঠিক নয়। সে তার গোপনীয়তা ও সম্মান বজায় রাখতে চায়, সেটা তাকে দেওয়া দরকার। সে দারুণ মানুষ। যখন আমার সোশ্যাল মিডিয়ার পোস্টে মানুষ বাজে মন্তব্য করে, সেটা আমার খারাপ লাগে। কিন্তু আমি এসবের উত্তর দেই না।’
এদিকে, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন ‘রেইড’ অভিনেত্রী। যা থেকে অভিনেত্রীর বিচ্ছেদের খবর প্রায় পাকা বলেই ধরে নিয়েছেন অনেকে।






















