বিনোদন ডেস্ক
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। তিনি বরাবরের মত একজন সফল অভিনেতা কিন্তু সম্প্রতি গুঞ্জন উঠেছে তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন। এ অভিনেতা রাজনীতিতে কি সফল হতে পারবে? তা এখন অপেক্ষা। ভারতীয় সংবাদ সংস্থা এবার দল ঘোষণা করতে পারেন ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত! এই জল্পনায় এখন মগ্ন তার ভক্ত ও অনুরাগীরা।
রাজনীতি প্রসঙ্গে রজনীকান্ত গণমাধ্যমকে জানান , ‘আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের বিষয়ে খুব তাড়াতাড়িই আপনাদের জানাব। সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য, জেলা সম্পাদকেরা জানিয়েছেন, আমি যা ই সিদ্ধান্ত নিই না কেন, তাদের কোনও আপত্তি নেই।’
গত মাসে রজনীকান্তের নাম দেওয়া একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ছড়িয়ে পড়ে। যেখানে উল্লেখ করা হয়েছিল, তার শরীর খারাপ। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি রাজনৈতিক জগতে পা রাখতে পারবেন না। চিঠিটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পর রজনীকান্ত নিজে টুইটারে পোস্ট করে চিঠির মালিকানা অস্বীকার করেন।
তখন তিনি লিখেছিলেন, ‘যে চিঠি আমার নামে নেটে ঘুরে বেড়াচ্ছে, সেটা আদৌ আমার নয়। কিন্তু হ্যাঁ, চিঠির একটি বক্তব্য সত্যি। আমার শরীর খারাপ বলে চিকিৎসকেরা আমাকে রাজনৈতিক জগতে প্রবেশ না করার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমি আমার রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে কেবলমাত্র আমার সংগঠনের সঙ্গে কথা বলব। সময়মতো সে বিষয়ে ঘোষণা করব।’
রজনীকান্ত যে রাজনৈতিক জগতে প্রবেশ করতে ইচ্ছুক, ২০১৭-র ডিসেম্বরে প্রথম বার সে কথা তিনি দেশবাসীকে জানিয়েছিলেন। সঙ্গে আঁচও দিয়েছিলেন যে নিজের নতুন রাজনৈতিক দল করতে পারেন তিনি।
জানা যায়, তিনি একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন, যাতে তার ফ্যানক্লাবের সদস্যরা সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। ধারণা করা হচ্ছে , তার সংগঠন ‘রজনী মক্কল মন্দ্রম’ এর নামেই তার রাজনৈতিক দলটি তৈরি হবে।






















