বিনোদন ১ ডিসেম্বর, ২০২০ ১১:১৮

ফেসবুক না থাকার কারণ জানালেন ফারিয়া

 শবনম ফারিয়া

শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক  

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গত বছর ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি চাকুরীজীবী হারুন অর রশীদ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। কিন্তু দুই বছর না যেতেই ভেঙে গেলো তার সংসার। গত শুক্রবার বিবাহ বিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির।

এরপর তিনি ফেসবুকে লম্বা দুইটি স্ট্যাটাস দিয়ে বিবাহ বিচ্ছেদের কারণ জানিয়েছেন। কিন্তু তারপর ফেসবুক থেকে চলে যান তিনি। রবিবারের পর থেকে সোমবার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়নি। এরপর সংবাদে উঠে আসে তিনি আইডি ডিএক্টিভ(বন্ধ করা) তবে তার পারিবারিক সূত্র জানা যায়, আপাতত তিনি ফেসবুক থেকে দূরে থাকছেন। 

এর আগে শবনম ফারিয়া জানান, ‘আমার বিচ্ছেদের সংবাদ প্রকাশের পর থেকে মানুষ আমাকে দোষ দিচ্ছেন, গালি-গালাজ করছেন। তবে কী আমি জানবো মানুষকে ছোট করা পছন্দ করে মানুষ! আমি কেন স্ট্যাটাসে লিখেছি বিচ্ছেদ সুন্দর হবে। কেন বলছি আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবো।’

তিনি আরো বলেন, ‘এ মানুষটা গত কয়েক বছর ধরে আমার জীবনের সঙ্গে জড়িয়ে ছিল। আমাদের এত স্মৃতি, যা চাইলেই মোছা যাবে ন। তাকে কিভাবে ছোট করি? অবশ্যই আমার যথেষ্ট কারণ না থাকলে মানুষটার সঙ্গে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না। শেষটাও সুন্দর হতে পারে। শেষটাও সম্মান দিয়ে ভালোবাসার সঙ্গে শেষ হতে পারে।’

জানা যায়, ‘দেবী’ খ্যাত অভিনেত্রী শবনম ফারিয়া কিছুদিন আগে শুটিং করেছেন ‘বিলাপ’ নামের একটি ওয়েব সিরিজে। এছাড়া ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন এই অভিনেত্রী।