বিনোদন ২ ডিসেম্বর, ২০২০ ০৯:১৫

ফাঁকা প্রেক্ষাগৃহে, এবার একসঙ্গে পাঁচ ছবির মুক্তি

বিনোদন ডেস্ক         

করোনার প্রকোপে প্রায় সাত মাসের মাথায় সিনেমা হলের দরজা খোলার নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর ১৬ অক্টোবর থেকে সিনেমা প্রদর্শণ শুরু হয়। তারপর মানহীন ‌'সাহসী হিরো আলম' দিয়ে হল চালু হলেও প্রত্যাশা ছিলো ধীরে ধীরে মানসম্পন্ন মুক্তি পাবে। কিন্তু হল খোলার প্রায় দুইমাস হতে চললেও হলে কোন মান সম্পন্ন নতুন ছবি আসেনি।           

'সাহসী হিরো আলম' মুক্তির পর গত দেড় মাসে হলের পর্দায় নতুন কোন ছবি মুক্তি পায়নি। হল বাঁচাতে তখন সাকিব খানের পুরনো ছবি প্রদর্শণ করা হয়েছে বলে জানা যায়।

কিন্তু স্বস্তির খবর এলো বিজয়ের মাসে। ১৬ ডিসেম্বর উপলক্ষে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হলে মুক্তির তালিকায় উঠে এসেছে পাঁচটি ছবির নাম। এর মধ্যে ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তানভীর মোকাম্মেল পরিচালিত 'রূপসা নদীর বাঁকে' চয়নিকা চৌধুরীর 'বিশ্বসুন্দরী'

একজন বামপন্থী নেতার জীবনী নিয়ে 'রূপসা নদীর বাঁকে'। অভিনয় করেছেন জাহিদ হোসেন শুভন, খাইরুল আলম সবুজ ও নাজিবা বাশারসহ অনেকেই। আর 'বিশ্বসুন্দরী'তে প্রথমবার জুটি হয়েছেন সিয়াম ও পরীমনি। এই দুটি ছবি হলে মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত। এছাড়া মুক্তির সম্ভবনা রয়েছে। সেটা সেলিম খান পরিচালিত 'টুঙ্গি পাড়ার মিয়া ভাই' অনানুষ্ঠানিকভাবে ছবিটির পরিচালক ও প্রযোজক জানিয়েছেন ১৬ ডিসেম্বর উপলক্ষে ১১ ডিসেম্বর হলে মুক্তি পাবে ছবিটি। এতে অভিনয় করেছেন দীঘি ও শান্ত খান। এই ছবির মাধ্যমে প্রথম নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে দীঘির।

অন্যদিকে বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বাপ্পি চেৌধুরী ও অপু বিশ্বাস জুটির দ্বিতীয় ছবিপ্রিয় কমলা’। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ছবিটিতে বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের গল্প বলা হয়েছে। বিজয় দিবসের রাতে আটটায় মুক্তি পাচ্ছে শাকিব খান ,মাহিয়া মাহি ও স্পর্শিয়া অভিনীত আলোচিত ছবি 'নবাব এলএলবি'। ওটিটি প্লাটফর্ম আই থিয়েটার অ্যাপে মুক্তি পাবে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এই ছবির মাধ্যমেই শাকিব খান অভিনীত কোন ছবি প্রথমবার হলে নয় সরাসরি অ্যাপে মুক্তি পাচ্ছে।