বিনোদন ডেস্ক
আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। এবার তারই ধারাবাহিকতায় কঙ্গনাকে বয়কট করা ডাক দিয়েছে পঞ্জাবের তারকারা।
সম্প্রতি পাশ হওয়া নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু হয়েছে। কৃষি আইনের বিরুদ্ধে সারা দেশজুড়ে পথে নেমেছেন কৃষকেরা। প়ঞ্জাব ও হরিয়ানার কৃষকদের স্লোগানে গমগম করছে দিল্লির আকাশ।
ফের আন্দোলন নিয়ে মুখ খুললেন তিনি। লিখলেন, ‘লজ্জা...কৃষকের নামে যে যার আখের গোছাচ্ছে। আশা করি, দেশদ্রোহীরা যাতে সুযোগ নিতে না পারে, সেদিকে খেয়াল রাখবে আমাদের সরকার। এ ছাড়া তিনি শাহিনবাগ খ্যাত ৮২ বছরের বৃদ্ধা বিলকিসকে নিয়ে একটি পোস্ট দেন। যেখানে তিনি দাবি করেন, বিলকিস এই আন্দোলনেও হাঁটছেন। ১০০ টাকার বিনিময়ে নাকি বিভিন্ন প্রতিবাদে এঁদেরকে রাস্তায় নামানো হয়।

পঞ্জাবি অভিনেত্রী শরগুন মেহতা পাল্টা জবাবে লিখলেন, ‘যেভাবে আপনি নিজের বক্তব্য পেশ করতে পারেন, এঁদেরও সেটুকু অধিকার রয়েছে। পার্থক্য এটুকুই যে, আপনি কোনও কারণ ছাড়াই কথা বলেন।’
মডেল, অভিনেত্রী, গায়িকা হিমাংশী খুরানাও চুপ থাকলেন না। কঙ্গনার টুইটটিকে ‘ধান্দাবাজ’ বলে কটাক্ষ করলেন তিনি। তাঁর মতে, মানুষকে প্রভাবিত করার জন্য এ ভাবে লিখেছেন কঙ্গনা। এমনকি, বৃদ্ধা বিলকিসকে নিয়ে কঙ্গনা যা লিখেছেন, সেটিকে ‘ভুয়ো তথ্য’ বলে দাবি করলেন খুরানা।
এ ছাড়া এমি ভর্ক এবং সুখে ও কঙ্গনাকে ‘বয়কট’ করার দাবি তুলেছেন। সুখে তো একেবারে কঙ্গনার প্রোফাইল রিপোর্টই করে দিয়েছেন। সেটির একটি ভিডিও করে টুইট করেছেন তিনি।
কঙ্গনা নিয়ে শোরগোল শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে পঞ্জাবের তারকারা সমান্তরাল ঝড় তুলেছেন নেটদুনিয়ায়। তারই ফলশ্রুতিতে শুরু হল ‘বয়কট কঙ্গনা’। তারপরই প্রতিবাদ শুরু হয় দেশজুড়ে। তার প্রতিবাদকে ‘দেশদ্রোহিতা’ বলে দাগিয়ে দিয়েছেন কঙ্গনা।






















