বিনোদন ডেস্ক
কলকাতার বাংলা সিরিয়াল ‘কে আপন কে পর’র জবা সেনগুপ্তের চরিত্র নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। মূলত ধারাবাহিকে ‘মৃত্যু’র পর সশরীরে ফিরে আসেন জবা এ রকম অদ্ভুত দৃশ্য দেখে হতবাক দর্শক। ধারনা করা হয়, সিরিয়ালে টিআরপি বাড়ানোর জন্য এ সব অদ্ভুত দৃশ্য দেখানো হয়।
এরপর থেকেই সিরিয়ালের জবার নামের পাশে জুড়ে গেল ‘অমর’ এর তকমা। তাকে তুলনা করা হল অ্যামিবার সঙ্গে। সে নাকি “সেই এককোষী প্রাণীর মতো যাকে মেরে ফেলা প্রায় অসম্ভব।” ধারনা করা হয়, সিরিয়ালে টিআরপি বাড়ানোর জন্য এ সব অদ্ভুত দৃশ্য দেখানো হয়।
এর আগেও জবার বোম ডিফিউজ করা, রাতারাতি পড়াশোনা শিখে উকিল এবং তার পর বিচারক হয়ে যাওয়া নিয়ে ট্রোলের ঝড় ওঠে। গেলো ২৪ নভেম্বরের ‘কে আপন কে পর’র এপিসোডে দেখানো হয় জবার জা তন্দ্রা এবং জামাই বিশান তাকে একটি শুনশান জায়গায় নিয়ে হাড়িকাঠে চড়িয়ে বলি দেয়। কিন্তু সবাইকে অবাক করে এরপরেই জবা ফিরে আসেন। গলায় শুধু একটা ব্যান্ডেজ বেঁধে সে এক্কেবারে ফিট। মুখে মেকআপ, ঠোঁটে লিপস্টিক আর কপালে ছোট্ট টিপে জবার ‘ভূত’ তাক লাগানো সুন্দরী।
জানেন কী পরের ঘটনা? ‘খুনি’ জামাইকে জব্দ করার জন্য ছদ্মবেশ ধরেন জবা। এখানেই শেষ নয়। একসঙ্গে বসে রীতিমত কথাবার্তাও বলে তার সঙ্গে। তবে আদৌ জবার মৃত্যু হয়েছিল কিনা এ বিষয়ে ধোঁয়াশা ছিলই।
এ নিয়ে চলছে নেট দুনিয়ায় ঝড়। ৮ মিনিটের একটি ভিডিওতে তিনি জবার বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার কথা মনে করিয়ে দেন।






















