বিনোদন ৫ ডিসেম্বর, ২০২০ ০৭:৪১

হঠাৎ এত চটলেন কেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টপাধ্যায় একে একে ভাঙেছে তাঁর দুটি সংসার এবার তৃতীয় সংসার ভাঙার গুঞ্জন শরু হয়েছে বেশ কিছুদিন হলো খবর রটেছে তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে শ্রাবন্তীর এমন খবর প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে কোনো কথা বলেননি শ্রাবন্তী এরই মাঝে নিজের সাম্প্রতিক ব্যস্ততা, হাতে থাকা কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভারতীয় গণমাধ্যমকে  এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন খুব শিগগির মুক্তি পেতে চলেছে শাশ্বতের সঙ্গে জুটি বেঁধে করা তার 'ছবিয়াল' ছবিটি চলতি মাসের ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ছবিয়াল' সিনেমাটি

এই সাক্ষাৎকারের এক পর্যায়ে রোশান সিংকে নিয়ে শ্রাবন্তীকে প্রশ্ন করেছিলেন উপস্থাপক প্রশ্ন শুনেই শ্রাবন্তী বলেন, ‌'আমি এই বিষয় নিয়ে কোনও কথা বলতে চাই না.....' এসময় উপস্থাপক আবারও তার কাছে একই বিষয়ে জানতে চাইলে রেগে যান শ্রাবন্তী 'আমি কিছু বলব না' বলেই ক্যামেরার সামনে থেকে চলে যান এই অভিনেত্রী

g

উল্লেখ্য, ১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে টলিউডে প্রবেশ করেন শ্রাবন্তী ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি ২০১৬ সালে শ্রাবন্তী ও রাজীবের বিচ্ছেদ হয়ে যায় তারপর থেকে ছেলে অভিমন্যু মায়ের কাছেই থাকে বিচ্ছেদের পর সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন শ্রাবন্তী কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি এরপর গত বছরের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী