বিনোদন ৫ ডিসেম্বর, ২০২০ ১১:৩৭

বিয়ের সেড়ে সিনেমায় ফিরছেন কাজল

বিনোদন ডেস্ক

গত ৩০ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল তারপর খুব আনন্দেই মধুচন্দ্রিমা সারলেন মালদ্বীপেএ দম্পতি সে ছবি নিয়মিত প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিরতি পার করে এবার সিনেমায় ফিরলেন এ অভিনেত্রী জানা যায়, বিয়ের পর এবার নতুন তামিল সিনেমায় চুক্তি হয়েছেন এ অভিনেত্রী

h

ভারতীয় সংবাদ সংস্থায় বলা হয়, কল্যাণ পরিচালিত ‘ঘোস্টি’ সিনেমার সঙ্গে চুক্তি সেরেছেন কাজল ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশার মনযোগ দিচ্ছেন কাজল সিনেমায় চুক্তিবন্ধ হওয়ার খবর যদি সত্যি হয় তবে, বিয়ের পর কাজলের প্রথম সিনেমা এটি

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘এটি নায়িকানির্ভর ফ্যান্টাসি হরর কমেডি হবে বিয়ের পর প্রথম কাজল এ সিনেমার সঙ্গে চুক্তি করেছেন তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি

জানা গেছে, নির্মাতারা সিনেমাটিতে ২৩-২৪ জন কৌতুকাভিনেতাকে নিচ্ছেন তাদের মধ্যে রয়েছেন যোগী বাবু, মোত্তাই রাজেন্দ্রন, ঊর্বশী, শ্রীমান, দেবদর্শিনী ও টনি এছাড়া অতিথি চরিত্রে একজন খ্যাতনামা নায়কের সন্ধানেও রয়েছেন নির্মাতারা