বিনোদন ৫ ডিসেম্বর, ২০২০ ০১:৪২

শুভশ্রীর পর রুক্মিণীর প্রেমে হাবুডুবে খাচ্ছেন দেব

বিনোদন ডেস্ক

ভারতীয় সুপারস্টার দেব আর নায়িকা রুক্মিণীর প্রেমের গুঞ্জন টলিপাড়ার অনেক দিনের তা এখন মোটামুটি সকলের জানা বিষয়টি যেনওপেন সিক্রেটবললেও চলে বিষয়ে গণমাধ্যমকে নানাভাবে খবর উঠে আসলেও নিয়ে মুখ খোলেননি তারা

এবার প্রকাশ্যে এলো দেব-রুক্মিণীর প্রেম দেবের নতুন সিনেমাগোলন্দাজএর একটি ছবিকে ঘিরে প্রকাশ্যে এসেছে বিষয়টি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সিনেমার একটি ছবি শেয়ার করেছেন দেব তাতে দেখা গেছে- ধুতি, পাঞ্জাবি পরা দেব লাগিয়েছেন গোঁফ, পায়ে মোজা বুট জুতা পাশে দাঁড়ানো ঘোড়ায় টানা গাড়িশুটিংয়ের ফাঁকে ঘোড়াদের নিজ হাতে খাওয়াচ্ছেন দেব কাপশনে লিখেছেন, ‘এমনই সে ছবির নজর কেড়েছে রুক্মিণীর তিনি লিখেছেন, ‘হুম, এমনই থেকোদেবের এমন সারল্য আর মানবিকতা যেন আজীবন থাকে সেটাই চেয়েছেন নায়িকা

h
উল্লেখ্য, দেবের হাত ধরে টলিউডে পা রাখেন রুক্মিণী এরপর দেবের সঙ্গেই অভিনয় করেছেন পাঁচটি সিনেমায় সম্প্রতি দেবের বাইরে বেরিয়েছেন নায়িকা অভিনয় করেছেন জিৎ প্রযোজিতসুইজারল্যান্ডসিনেমায় মুক্তির পর প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি টানা তৃতীয় সপ্তাহ চলছে এটি সিনেমায় রুক্মিণীর বিপরীতে আছেন আবীর চ্যাটার্জি