বিনোদন ৬ ডিসেম্বর, ২০২০ ০৮:০৮

তৌকীরের ফ্রেমে মমর সাথে পরী

বিনোদন ডেস্ক

ফের তৌকীর আহমেদের পরিচালিত সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাকিয়া বারী মম। ছবির নাম ও শুটিংয়ের দিনক্ষণ প্রসঙ্গে এখনো চূড়ান্ত কিছু না জানা গেলেও তৌকীর গণমাধ্যমকে জানিয়েছে, এই ডিসেম্বরে কাজ শুরু হবে।

১৩ বছর আগে ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সবে চ্যাম্পিয়ন হয়েছেন জাকিয়া বারী মম। আয়োজকদের দেওয়া কথা অনুযায়ী চ্যাম্পিয়ন মম ছবিতে অভিনয় করলেন। আর প্রথম সিনেমায় পরিচালক হিসেবে পেলেন তৌকীর আহমেদকে। এই ছবিতে অভিনয় করে অর্জন করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এরপর তৌকীর আরও ছবি নির্মাণ করেছেন, মমও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন, কিন্তু একসঙ্গে আর কাজের পরিস্থিতি তৈরি হয়নি। এবার তাঁরা আবার একসঙ্গে সিনেমার কাজ করতে যাচ্ছেন তাঁরা।

তিনি আরও জানান, খুব শিগগির একটি অনুষ্ঠানের মাধ্যমে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাবো। লম্বা সময়ের বিরতির পর ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছে তাঁরা। ছবিতে সমকালীন আরেক চিত্রনায়িকা পরীমনির অভিনয় করার কথা জানালেন তৌকীর।

জানা যায়, ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন মম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘তৌকীর ভাইয়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই আনন্দের। এবারও একটি সুন্দর অভিজ্ঞতা হবে, এমনটাই আশা করছি।

তৌকীর আহমেদের সঙ্গে মমর এটি দ্বিতীয় সিনেমা হলেও পরীমনি প্রথমবারের কোনো তৌকীরের পরিচালনায় সিনেমায় অভিনয়ের সুযোগ পাচ্ছেন। জানা গেছে, তারুণ্যের সংগীতচর্চা-বন্ধুত্বের নানা দিক তৌকীর আহমেদের নতুন এই সিনেমায় ফুটে উঠবে। অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত সর্বশেষ ছবি ‘ফাগুন হাওয়ায়’ ২০১৯ সালের সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার–২০১৯–এ মোট তিনটি বিভাগে পুরস্কার পাচ্ছে।