বিনোদন ৬ ডিসেম্বর, ২০২০ ০৮:২৮

স্বস্তিকার কাছে বয়স সংখ্যা মাত্র

বিনোদন ডেস্ক

স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই খোলা খাতা! সে প্রেম নিয়েই হোক বা বয়স। তাই জন্মদিনের এক সপ্তাহ আগে কোনও লুকোছাপা না করেই জানালেন, ‘ত্রিশের কোঠায় আর মাত্র কয়েকটা দিন। তার পরেই ৪০!’ চলতি মাসের ১৩ তারিখেই ৪০ এ পা রাখছেন এ আবেদনময়ী অভিনেত্রী।

এ নিয়ে আফসোস হচ্ছে অভিনেত্রীর? নাকি মনে আনন্দ?

ছবি এবং লেখা বলছে, ১৩ ডিসেম্বর জন্মদিনের আগেই উদযাপনের মুডে অভিনেত্রী। বয়স তাঁর কাছে সংখ্যা মাত্র। সে কথায় মান্যতা দিয়েছে স্বস্তিকার ক্যাপশন, ‘এক সপ্তাহের এ দিক ও দিকে কিচ্ছু বদলাব না।’

g

তার পরেই প্রশ্ন ছুঁড়েছেন নেটাগরিকদের, ‘আপনারা কী বলেন?’ চালশে ছোঁয়ার আগেই চোখে লাল ফ্রেমের চশমা। ক্লোজ শট বলছে ত্বক এখনও টানটান, নিভাঁজ। মুখ জুড়ে ত্রিশের তারুণ্যের আভা। স্বস্তিকার মনেও যৌবনের ঢল। সে কথা আরও একবার জানাতে শুক্রবারই তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুইডিশ লেখক ফ্রেডরিক ব্যাকম্যানের উপন্যাস ‘আ ম্যান কলড ওভ’ এর থেকে একটি পরিচ্ছেদ।

এই পোস্টে তিনি অনর্গল, ‘নতুন বাড়িতে পা টাটকা গন্ধ, নতুন আনাচকানাচ, জানলার বাইরের নতুন দৃশ্য এতটাই ভাল লাগে যে সারাক্ষণ একটা ভয় হয়। যদি দরজায় এসে কেউ টোকা মেরে বলে, একটা ভুল হয়ে গিয়েছে। এই বাড়িটা আপনার নয়। দয়া করে আপনি বেরিয়ে পড়ুন। প্রেমে পড়লে ঠিক এরকমই হয় মনের ভেতরে।’ এ ভাবেই আজীবন ‘নায়িকা’ শব্দের ‘মিথ’ ভেঙে নতুন উপাখ্যান লিখে যাবেন অভিনেত্রী স্বস্তিকা।