বিনোদন ৮ ডিসেম্বর, ২০২০ ০২:৩০

ফোর্বসের তালিকায় পরীমনি

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তালিকায় বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি।

সোমবার (০৭ ডিসেম্বর) প্রকাশিত ওই তালিকায় বলিউড তারকা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান, আলিয়া ভাটসহ বেশ কয়েকজনের নাম রয়েছে।

অনলাইনে প্রভাব বিস্তার করা এশিয়ারএশিয়ার ১০০ ডিজিটাল তারকা ওই তালিকায় পরীমনিকেশামসুন্নাহার স্মৃতিহিসেবে উল্লেখ করা হয়েছে। শামসুন্নাহার স্মৃতি তার পারিবারিক নাম।ম্যাগাজিনটি লিখেছে, ২৮ বছর বয়সী তারকা শামসুন্নাহার স্মৃতির ফেসবুকে প্রায় কোটি ফলোয়ার রয়েছে। ১০০ জনের তালিকায় পরীমনি ৭০ অবস্থান করছেন।

ফোর্বস ম্যাগাজিনের এই তালিকায় এশিয়ার গায়ক, ব্যান্ডশিল্পী, সিনেমা এবং টিভি তারকারা স্থান পেয়েছে যারা নিজ নিজ ক্ষেত্রে ডিজিটাল বিশ্বে আলোড়ন তুলেছেন।

এদিকে, ফোর্বস ম্যাগাজিনের মতো প্রভাবশালী গণমাধ্যমের তালিকায় স্থান পাবার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনিকে অভিনন্দন জানাচ্ছেন তার সহকর্মীরা।