বিনোদন ১১ ডিসেম্বর, ২০২০ ১২:৫৮

আরিয়ার রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী আরিয়া ব্যানার্জি। কলকাতার বাড়িতে রহস্যজনক মৃত্যু হয়েছে তার। লাভ সেক্স অর ধোকা’, ‘দ্য ডার্টি পিকচারসিনেমায় অভিনয় করেছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) যোধপুর পার্কের বাড়ি থেকে আরিয়ার ব্যানার্জির মরদেহ উদ্ধার করা হয়েছে।

লেক থানা পুলিশ জানায়, তিনতলার বাড়িতে নিজের ঘরে অচেতন অবস্থায় পড়েছিলেন আরিয়া। গৃহপরিচারিকা ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খরব দেন।

পুলিশ আরও জানায়, উদ্ধারের সময় অভিনেত্রীর নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার আরও জানতে গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গেছে, আরিয়ার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। মডেলিং থেকে অভিনয়ে আসেন আরিয়া। বলিউডে বেশ কয়েকটি প্রজেক্টে দেখা যায় তাকে।

কিন্তু তিনি পরিচিতি পেয়েছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়েরলাভ সেক্স অর ধোকাএবং বিদ্যা বালনের সঙ্গেদ্য ডার্টি পিকচারসিনেমায় অভিনয় করে। যোধপুর পার্কের ওই বাড়িতে একাই থাকতেন অভিনেত্রী।