বিনোদন ১২ ডিসেম্বর, ২০২০ ০৮:১৬

করোনা আক্রান্ত নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহিন তিনি নিজেও করোনার উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন

শিহাব শাহিন বলেন, গত তারিখ থেকে আমি অসুস্থ, জ্বর আসে এরপর আস্তে আস্তে আমার স্বাদ-ঘ্রাণ শক্তি চলে যায় গত তারিখ আমরা সর্বশেষ শুটিং করি এবং এরপর থেকে শুটিং বন্ধ রেখেছি

তিনি আরও জানান, প্রথমে তার এবং ফারিয়ার করোনা উপসর্গ দেখা দিলে শুটিং বন্ধ করে দেওয়া হয় পরে ফারিয়ার করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে তবে শিহাব শাহিন নিজে টেস্ট না করালেও তিনি পজিটিভ বলে আশংকা করছেন এবং বাসায় নিজেকে আইসোলেশনে রেখেছেন